নিজস্ব প্রতিনিধি , দক্ষিণ ২৪ পরগণা - বিধানসভা ভোটের আগে রাজনৈতিক উত্তাপ বাড়ছে দক্ষিণবঙ্গে। সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রচারে নেমে তীব্র আক্রমণাত্মক সুর শোনালেন রূপা গঙ্গোপাধ্যায়। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বিজেপি প্রার্থী বলেন, 'এবার আর একতরফা মার খাওয়া নয়, গায়ে হাত তুললে জবাব মিলবে।'
রবিবার সোনারপুর এলাকায় প্রচারে নেমে বিরোধীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন রূপা গঙ্গোপাধ্যায়। তার দাবি, অতীতে বহুবার তাকে শারীরিক আক্রমণের শিকার হতে হয়েছে। এমনকী চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধরের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি। তবে সেই সব ঘটনার পরও তাকে রাজনৈতিক লড়াই থেকে সরানো যায়নি বলেই জানান বিজেপি প্রার্থী। এবার সরাসরি বিরোধীদের সতর্কবার্তা দিয়ে রূপা গঙ্গোপাধ্যায় বলেন, ' আমাদের আর মারার চেষ্টা করবেন না, এবার হাত তুললে জবাব মিলবে।'
উল্লেখ্য, বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকায় সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে রূপা গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা করা হয়েছে। এই কেন্দ্রে তার প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী লাভলি মৈত্র। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই সোনারপুর মোড়ে দাঁড়িয়ে এক ইঙ্গিতপূর্ণ মন্তব্যও করেন রূপা। তিনি বলেন, 'এবার পাণ্ডবদের জয় হবেই।' তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে।
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে
উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের