নিজস্ব প্রতিনিধি , ফেনম পেন - এএফসি চ্যাম্পিয়ন্স লিগের যোগ্যতা অর্জন পর্বে কম্বোডিয়ার ক্লাবের বিরুদ্ধে বাজিমাত করল ইস্টবেঙ্গলের মহিলা দল। সোমবার কম্বোডিয়ার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়ামে নম পেন ক্রাউনকে ১-০ গোলে হারাল তারা। একমাত্র গোলটি আসে ফাজিলা ইকওয়াপুটের পা থেকে।
গোটা ম্যাচেই এদিন লাল হলুদের দাপট বেশি ছিল। তিন প্রথমার্ধে বেশকিছু আক্রমণ তৈরি করে প্রতিপক্ষ। ৪২ মিনিটে বিপক্ষের জালে বল জড়িয়েছিলেন ফাজিলা। তবে অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। গোলের কাছাকাছি গিয়েও দুই দল বারংবার ব্যর্থ হয়। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার কমায়নি ইস্টবেঙ্গল। ৪৭ মিনিটে ফাজিলার অসাধারণ শট বাঁচিয়ে দেন ক্রাউনের গোলকিপার চেয়া ফারিয়া।
এরপরও সহজ সুযোগ নষ্ট করে ইস্টবেঙ্গল। সুলঞ্জনা রাউল , ফাজিলা সহ সঙ্গীতা বাসফোর বেশকিছু সুযোগ পেয়েও হাতছাড়া করেন। অবশেষে ৭২ মিনিটের মাথায় নিখুঁত ক্রসে ফাজিলাকে খুঁজে নেন রেস্টি নানজিরি। কাছ থেকে শটে গোল করেন ফাজিলা।আগামী ৩১ অগস্ট হংকংয়ের কিচি এসসি-র সঙ্গে খেলবে ইস্টবেঙ্গল। সেই ম্যাচ জিতলে সরাসরি মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করবে তারা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের