নিজস্ব প্রতিনিধি, কলম্বো – ভারতের কাছে হার যেন অভ্যসে পরিণত হয়েছে পাকিস্তানের। এশিয়া কাপের পর টি-টোয়েন্টি বিশ্বকাপেও একই ফল। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ৬১ রানে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ব্যাটিং হোক বা বোলিং, সব ক্ষেত্রেই পাকিস্তানকে টেক্কা দিয়েছে সূর্যের ভারত। এই জয়কে দেশবাসীকে উৎসর্গ করেছেন ভারত অধিনায়ক।
এদিন ম্যাচের শেষে সূর্যকুমার যাদব বলেন, “আমার মনে হয় এই জয় ভারতের জন্য। আমরা সেই ক্রিকেট খেলেছি যা খেলতে চেয়েছিলাম। প্রথমে ব্যাট করা এই পিচে ভালো বিকল্প ছিল। ঈশান কিছুটা আলাদা ভাবে চিন্তা করেছিল। ০/১ থেকে কাউকে দায়িত্ব নিতে হবে, আর যে ভাবে সেই দায়িত্ব নিয়েছে, তা অসাধারণ। তিলক, শিবম এবং রিঙ্কুও যে ভাবে ব্যাট করেছে, তা-ও প্রশংসনীয়।“
ভারত অধিনায়ক আরও বলেন, “আমার দেখে খুব ভালো লাগছে যে বল হাতে সকলে অবদান রেখেছে। আমরা দল হিসেবে ভালো খেলেছি। এ বার আমেদাবাদের ম্যাচের জন্য প্রস্তুতি নেব।“ ম্যাচের পর ঈশান বলেন, “আমার মনে হয় শুরুর দিকে পিচটা খুব সহজ ছিল না। তবে সেই মুহূর্তে শুধু নিজের ওপর বিশ্বাস রাখাটা জরুরি। আমি চাইছিলাম, ওদের যতটা সম্ভব দৌড় করাতে। আমি আমার অফসাইড খেলার ওপর অনেক কাজ করেছি। আমি শুধু চেষ্টা করছিলাম একেবারে সহজ ভাবে খেলার।“
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের