নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - যুদ্ধের আঁচ যে বিশ্বকাপে পড়েছে তা নিশ্চিত। আসন্ন ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক আমেরিকা। তবে আমেরিকার নৃশংস হামলার পর সেদেশে বিশ্বকাপে খেলতে আসা নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছে ইরান। কিছুদিন আগেই খেলতে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এবার ফের গিরগিটির মত রং বদলে ইরানকে হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট।
আমেরিকায় খেলতে আসবে কিনা সেই নিয়ে ইরান ফুটবল কর্তাদের মধ্যে বৈঠক হয়েছে। এরপরও হবে। তবে তাদের আসার সম্ভবনা ক্ষীণ। অন্যদেশে হতে পারে তাদের ম্যাচ। যদিও ইরানের শীর্ষকর্তা বা ফিফার তরফে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। কারণ , ইরান এখনও তাদের সিদ্ধান্ত জানতে পারেনি। তবে ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্তিনোকে ট্রাম্প কিছুদিন আগেই জানিয়েছিলেন ইরানের খেলতে আসা উচিত। এবার ফের ঘোলবদল করলেন।
বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি যদিও ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে আমেরিকায় তাদের খেলতে আসার সম্ভাবনা নেই। সোশ্যাল মিডিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেছেন , "বিশ্বকাপে ইরানের জাতীয় ফুটবল দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না, এই পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওদের এখানে আসা উচিত।"
ইরানের ক্রীড়ামন্ত্রী বলেছেন , "এই দুর্নীতিগ্রস্ত শাসক আমাদের নেতাকে হত্যা করেছে। সেটা মাথায় রেখে কোনও পরিস্থিতিতেই আমরা বিশ্বকাপে খেলতে যাব না। আমাদের শিশুরা নিরাপদ নয়। ওরা ইরানের প্রতি বিদ্বেষপূর্ণ মনোভাব দেখিয়েছে। গত আট-ন’মাসে দু’বার আমাদের বিরুদ্ধে যুদ্ধে ঘোষণা করেছে।হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই ওই দেশে আমাদের যাওয়ার কোনো দরকার নেই।"
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের