নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - নিউজিল্যান্ড সিরিজের পর থেকেই তার ব্যাটিং স্কিল নিয়ে প্রশ্ন উঠেছিল। এমনকি বিশ্বকাপের শুরুতেও বেঞ্চে বসেছিলেন তিনি। তবে উঠে দাঁড়ানোর পর আর ঘুরে তাকাতে হয়নি। চেন্নাই থেকে গুটিগুটি পায়ে শুরু করা অভিযানেই পাহাড়ের চরম শৃঙ্গে পৌঁছে গেলেন সঞ্জু স্যামসন। বঞ্চিত হওয়া তারকার ব্যাটিং আজ বিশ্বসেরা। সকলকে প্রমাণ করে দিয়েছেন সুযোগ পেলেই কি করে দেখাতে পারেন। একেবারে দেশকে বিশ্ব চ্যাম্পিয়ন করে সকলের মুখে তালা লাগিয়ে দিলেন। ৫ ম্যাচেই টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে নির্বাচিত হয়েছেন সঞ্জু স্যামসন।
ম্যান অফ দ্য টুর্নামেন্ট হওয়ার পর স্যামসন বলছিলেন, “নিউজিল্যান্ড সিরিজের পর মনে হয়েছিল সবটা শেষ। আমার কেরিয়ার শেষ, আমার স্বপ্ন শেষ। ওই কঠিন সময়ে অনেকে আমাকে আত্মবিশ্বাস দিয়েছেন। অনেক সিনিয়র ক্রিকেটারের সঙ্গে কথা বলেছি। শচীন স্যর সাহায্য করেছেন। তারপরই এই কামব্যাক।"
২০২৪ সালেও বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন সঞ্জু স্যামসন। এই প্রসঙ্গে তিনি বললেন , "স্বপ্নপূরণ হয়েছে। সত্যি বলতে, এই স্বপ্ন দু’বছর আগে দেখেছিলাম। ২০২৪ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলাম। কিন্তু একটা ম্যাচও খেলার সুযোগ পাইনি। স্বপ্ন দেখতাম। পরিশ্রম করতাম। সে বারও এটাই করতে চেয়েছিলাম। এবার পেরেছি।"
নিউজিল্যান্ড সিরিজের পর সচিন তেন্ডুলকরের সঙ্গেও কথা হয়েছিল সঞ্জুর। তিনি বলেন , "সচিন স্যরের সঙ্গে সবসময় যোগাযোগ ছিল। যখনই বাইরে বসে থেকেছি, খেলার সুযোগ পাইনি, তখনই সচিন স্যরের সঙ্গে কথা বলেছি। উনি আমাকে অনেক সাহায্য করেছেন। গত কালও স্যর আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছেন, মনের মধ্যে কী চলছে। সচিন স্যর যে ভাবে সাহায্য করবেন, তা বলে বোঝাতে পারব না।"
উল্লেখ্য , বিশ্বকাপে ৪ টি ম্যাচে খেলেছেন সঞ্জু স্যামসন। চেন্নাই ম্যাচে ভাল স্টার্ট দিয়ে আউট হয়ে গেলেও ইডেন থেকে আহমেদাবাদ তার ব্যাটিং ছিল দেখার মত। ৯৭ , ৮৯ , ৮৯ করে দলকে বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন। মেরেছেন সর্বাধিক ২৪ টি ছক্কা। ৫ ম্যাচে করেছেন ৩২১ রান।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের