ডিসেম্বর ০৮, ২০২৫ বিকাল ০৭:৩৩ IST

এইমসে চাকরি দেওয়ার নামে ৩ লক্ষ টাকা প্রতারণা , গ্রেফতার বিজেপি নেত্রী তনু খাস্তগীর

নিজস্ব প্রতিনিধি , নদীয়া - এইমসে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলো বিজেপি নেত্রীর বিরুদ্ধে। লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন উত্তর ২৪ পরগনার বিজেপি নেত্রী তনু খাস্তগীর। যদিও দলেরই শীর্ষ নেতাদের বিরুদ্ধে ফাঁসানোর অভিযোগ আনছেন তিনি। ফলে রাজনীতির অন্দরমহলে নতুন করে শোরগোল তৈরি হয়েছে।

চাকরি প্রতারণার অভিযোগে গ্রেফতার তনু খাস্তগীর দীর্ঘদিন ধরেই নিজেকে প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিতেন বলে অভিযোগ উঠেছে। দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে তোলা ছবিকে ঢাল করে তিনি নাকি চাকরি দেওয়ার ক্ষমতা নিজের হাতে আছে বলে দাবি করতেন। অভিযোগ, প্রায় সাত–আট মাস আগে তনু খাস্তগীর দলেরই কর্মী ইব্রাহিম মণ্ডল এবং তার তিন বন্ধুকে এইমস, কল্যাণীতে দুই দিনের মধ্যেই চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। এর বদলে তাদের কাছ থেকে ৩ লক্ষ টাকা নেন তিনি। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী চাকরি না মেলায় টাকা ফেরত চাইতে গেলে শুরু হয় হুমকি, সময়ক্ষেপণ এবং টালবাহানা।

অভিযোগকারী ইব্রাহিম মণ্ডলের দাবি, 'বিগত ৮ মাস আগে আমাদেরকে কল্যাণী এইমসে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে ৪ বন্ধুর কাছ থেকে ৩ লক্ষ টাকা করে নেয়। বলে দুদিনের মধ্যে চাকরি দিয়ে দেবে কিন্তু দিনের পর দিন যাওয়ার পরেও কাজ হয়নি। ফোন করলেও ফোন ধরতো না। এমনকি সুকান্ত মজুমদারের নাম করে টোপ দেয়।'

অভিযোগকারী আরও জানান, ' দীর্ঘদিন ধরে টাকা দেওয়ার নাম করলেও দিতো না। অবশেষে আমরা ফোন করে বলি আমাদের আরেকজন বন্ধু চাকরি চাইছে টাকা দেবে সেই নাম করে ডেকে নিয়ে এসে আটকে রাখি। তখন তিনি আমাদের উল্টে হুমকি দিতে থাকেন, আমরা একাধিক বলার পরেও টাকা ফেরত না দেওয়ায় আমরা ওনাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।'

এরপর গয়েশপুর ফাঁড়ির পুলিশ তনুকে গ্রেফতার করে। সোমবার তাকে তোলা হয় কল্যাণী মহকুমা আদালতে। আদালতে তোলার পথে বিজেপি নেত্রী তনু খাস্তগীর দাবি, ' আমি কারোর থেকে টাকা নেই না উল্টে লোককে টাকা দেই। এই সমস্ত কিছু ফাল্গুনী পাত্রের চাল। সবার নাম আমি থানায় দেবো। আমার সঙ্গে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।' পুলিশের পক্ষ থেকে বিজেপি নেত্রীকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন

সুকটাবাড়িতে জমি বিবাদে রক্তাক্ত সংঘর্ষ , আহত ৩
আগস্ট ০৪, ২০২৬

ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়

পরীক্ষা চলাকালীন সপ্তম শ্রেণির ছাত্রের রহস্যমৃত্যু, চাঞ্চল্য দিনহাটায়
আগস্ট ০৪, ২০২৬

পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়

সিতাই সীমান্তে উদ্ধার ৫০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ , গ্রেফতার ১
আগস্ট ০৪, ২০২৬

৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার

বাম আমলের তৈরি রাস্তাতেই ভরসা ! বেহাল পথে নিত্য দুর্ভোগে ক্ষোভে ফুঁসছে গুড়া দিঘির পাহাড়বাসী
আগস্ট ০৪, ২০২৬

বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে

শাড়ি চুড়িদার নাইটি পরে বৌদি-কাকিমা হয়ে আর নামা যাবে না দীঘার সমুদ্রে , জারি হচ্ছে নতুন নিয়ম
আগস্ট ০৩, ২০২৬

নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি

জৈবিক পথে ফিরছে ধানের পুরনো ঐতিহ্য , উত্তর পলাশে কৃষকদের নতুন উদ্যোগ
আগস্ট ০৩, ২০২৬

রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর

আগস্ট এলেই ফিরে আসে সেই দুঃসহ স্মৃতি , সাত দিনের জন্য জনসংযোগ থেকে বিরতি নিলেন রত্না দেবনাথ
আগস্ট ০৩, ২০২৬

সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ

শীতলকুচিতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব চরমে , মণ্ডল সভাপতিকে লক্ষ্য করে ডিম বৃষ্টি দলেরই কর্মীদের
আগস্ট ০৩, ২০২৬

ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়

ফেনসিডিল পাচারকাণ্ডে বড় সাফল্য , একসঙ্গে উদ্ধার ৯ হাজার বোতল নিষিদ্ধ কাফ সিরাপ
আগস্ট ০৩, ২০২৬

উদ্ধার নগদ ৩ কোটি টাকা

পাটের দামে ধস , বৃষ্টির অভাবে চৌবাচ্চায় জল ভরে ফসল পচাচ্ছেন কৃষকরা
আগস্ট ০৩, ২০২৬

বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা

বেপাত্তা টুলু মণ্ডল , এবার পুলিশের জালে ম্যানেজার সীতেশ প্রামাণিক
আগস্ট ০৩, ২০২৬

রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে

অর্পিতার পরেই ক্লাইম্যাক্স , এবার গ্রেফতার শুক্রবারি হামিমের সঙ্গী শনিবারি জঙ্গি আদিত্য সিং
আগস্ট ০৩, ২০২৬

হাওড়া থেকে গ্রেফতার করা হয়েছে আদিত্যকে

আটার বস্তায় নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের চেষ্টা ! গ্রেফতার চালক
আগস্ট ০২, ২০২৬

উদ্ধার ১৮ হাজার কাফ সিরাপের বোতল 
 

ভাঙড়ে ফের রক্তপাত! আইএসএফ কর্মীকে খুনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি

স্ত্রীর শ্লীলতাহানির প্রতিবাদের মাশুল , শুক্রবারি রাস্তাতেই কুপিয়ে অভিযোগ মিঞা বিজেপি নেতার বিরুদ্ধে
আগস্ট ০২, ২০২৬

ঘটনার পর অভিযুক্ত নিজেই মাধবপুর থানায় আত্মসমর্পণ করে

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের