নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ভারতীয় টেবল টেনিসে নতুন নজির গড়ল বাংলার কিশোরী সিন্ড্রেলা দাস। যুব অলিম্পিক্সের ভারতীয় দলে জায়গা করে নিয়েছে সে। এর আগেই এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমসের জন্য নির্বাচিত হয়েছিল। ফলে ভারতের প্রথম টেবল টেনিস খেলোয়াড় হিসেবে একই ক্যালেন্ডার বছরে যুব অলিম্পিক্স ও এশিয়ান গেমসে অংশ নেওয়ার কৃতিত্ব গড়তে চলেছে ১৬ বছরের এই প্যাডলার।
গত কয়েক বছর ধরেই বাংলা টেবল টেনিসে পরিচিত নাম সিন্ড্রেলা। ধীরে ধীরে জাতীয় স্তরেও নিজের জায়গা তৈরি করেছে সে। বয়সভিত্তিক বিভাগে একাধিক সাফল্য পেয়েছে। আন্তর্জাতিক মঞ্চেও দেশের হয়ে পদক জিতেছে। চলতি বছরের জানুয়ারিতে বডোদরায় আয়োজিত জাতীয় প্রতিযোগিতায়ও দুর্দান্ত ছন্দে ছিল সে। সার্থক আর্যের সঙ্গে জুটি বেঁধে অনূর্ধ্ব-১৯ মিশ্র দ্বৈত বিভাগে সোনা জেতে। পাশাপাশি অনূর্ধ্ব-১৭ মেয়েদের একক বিভাগেও চ্যাম্পিয়ন হয়। সেই ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এবার যুব অলিম্পিক্সের দলে সুযোগ পেল সিন্ড্রেলা।
এর আগেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য এসেছে তার ঝুলিতে। সবচেয়ে কম বয়সি খেলোয়াড় হিসেবে এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন করে নজর কেড়েছিল সে। জাপানের আইচি-নাগোয়ায় হতে চলা এশিয়ান গেমসের ভারতীয় দলেও তার নাম রয়েছে। একইভাবে গ্লাসগো কমনওয়েলথ গেমসের দলেও সুযোগ পেয়েছে। সেই দলে রয়েছে আরও এক বাঙালি প্যাডলার সুতীর্থা মুখোপাধ্যায়। অন্যদিকে রিজার্ভ তালিকায় রাখা হয়েছে স্বস্তিকা ঘোষকে।
সিন্ড্রেলার সাফল্যের তালিকাও বেশ দীর্ঘ। এর আগে অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৭ বিভাগে রাজ্য চ্যাম্পিয়ন হয়েছে সে। বিশ্ব টেবল টেনিস যুব প্রতিযোগিতায় স্লোভেনিয়ায় অনূর্ধ্ব-১৩ বিভাগে সোনা জিতেছে। ইতালিতেও একই বিভাগে সেরা হয়েছে। এছাড়া আলজেরিয়া, শ্রীলঙ্কা ও পেরুতে অনূর্ধ্ব-১৫ বিভাগে সোনার পদক জিতেছে। দোহায় যুব প্রতিযোগিতায় সোনা জয়ের পর গোয়ায় অনূর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নও হয়েছে কলকাতার এই কিশোরী। মাত্র পাঁচ বছরের মধ্যেই একের পর এক সাফল্য এসেছে তার ঝুলিতে।
সিন্ড্রেলার লক্ষ্য এখন আরও বড় মঞ্চ। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করতে চায় সে। অল্প বয়সেই যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করে চলেছে, তাতে ভবিষ্যতে ভারতীয় টেবল টেনিসে বড় নাম হয়ে ওঠার সম্ভাবনা দেখছেন অনেকেই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের