নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একদিকে তারাতলায় ভয়াবহ গুদাম বিপর্যয়ে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা শ্রমিকদের খোঁজে প্রাণপণ লড়াই চলছে। অপরদিকে, শহরের অন্য প্রান্তে এক ঘণ্টার বৃষ্টিতেই প্রকাশ্যে এল স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল চিত্র। জলমগ্ন হয়ে পড়ল রাজ্যের অন্যতম বৃহৎ সরকারি হাসপাতাল এসএসকেএমের একাধিক ওয়ার্ড। রোগী, চিকিৎসক এবং রোগীর পরিজনদের চরম দুর্ভোগের মুখে পড়তে হল। যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে হাসপাতালের পরিকাঠামো ও নিকাশি ব্যবস্থাকে ঘিরে।
বৃহস্পতিবার দুপুরে অল্প সময়ের প্রবল বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে যায় এসএসকেএম হাসপাতালের বিভিন্ন অংশ। সবচেয়ে খারাপ পরিস্থিতি দেখা যায় স্ত্রীরোগ বিভাগ এবং কার্ডিওলজি বিভাগের ওয়ার্ডগুলিতে। ওয়ার্ডের মেঝেতে হাঁটুসমান জল জমে যাওয়ায় রোগীদের খাটের উপর বসেই সময় কাটাতে বাধ্য হতে হয়। প্রয়োজন থাকা সত্ত্বেও অনেকেই নিচে নামতে পারেননি। শুধু রোগীরাই নন, চরম সমস্যায় পড়েন তাদের পরিবারের সদস্যরাও।
হাসপাতালের ভেতরে ভেসে বেড়াতে দেখা যায় গামলা এবং চিকিৎসার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম। কার্ডিওলজি বিভাগে গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নিরাপদ রাখতে সেগুলিকে টেবিলের উপর তুলে রেখে চিকিৎসা চালাতে হয় কর্মীদের। পরিস্থিতির ভয়াবহতা আরও স্পষ্ট হয় হাসপাতালের আউটডোরে। সেখানে জমা জলের মধ্য দিয়েই স্ট্রেচারে করে এক হৃদরোগীকে এক ওয়ার্ড থেকে অন্য ওয়ার্ডে নিয়ে যেতে দেখা যায়। বর্ষার শুরুতেই এমন পরিস্থিতি সামনে আসায় ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের পরিজনেরা। স্বাস্থ্য পরিষেবার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বারবার একই সমস্যা কেন দেখা দেয়, তা নিয়েও উঠছে প্রশ্ন।
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল