নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মোথাবাড়ি কাণ্ডে তদন্তের জাল আরও বিস্তৃত করল এনআইএ। বিচারকদের হেনস্তা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে এবার গ্রেফতার কংগ্রেস নেতা তথা মোথাবাড়ি কেন্দ্রের প্রাক্তন বিধানসভা প্রার্থী সায়েম চৌধুরীকে। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কলকাতায় এনআইএ দফতর থেকে তাকে গ্রেফতার করা হয়। আর এই গ্রেফতারিকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গত ১ এপ্রিল ভোটার তালিকা সংশোধন সংক্রান্ত কাজের সময় কালিয়াচকের মোথাবাড়ি বিডিও অফিসে উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, SIR এর কাজে নিযুক্ত বিচারকদের ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয় এবং পরে তাদের গাড়িতে হামলাও চালানো হয়। ঘটনাটিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত শুরু করে এনআইএ। তদন্তকারী সংস্থার দাবি, ওই ঘটনার নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল কংগ্রেস নেতা সায়েম চৌধুরীর। তদন্তে উঠে এসেছে একাধিক ভিডিও ফুটেজ। যেখানে তাকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে উস্কানিমূলক বক্তব্য রাখতে দেখা যায়।
এর আগে এপ্রিল মাসেই প্রায় ১০ ঘণ্টা ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেছিল এনআইএ। সেই সময় তার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হলেও পর্যাপ্ত তথ্যপ্রমাণের অভাবে তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরে তদন্তে নতুন তথ্য সামনে আসায় ফের তাকে কলকাতার দফতরে তলব করা হয়। দীর্ঘ জেরার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এখনও পর্যন্ত মোট ৭২ জনকে গ্রেফতার করেছে এনআইএ।
কুণালের মুখে পুরনো তৃণমূলের অন্দরকথা
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
জিজ্ঞাসাবাদের জন্য কালীকে আটক করেছে সিট
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল