নিজস্ব প্রতিনিধি , কলকাতা - তারাতলা গুদাম বিপর্যয়ের তদন্তে বড় অগ্রগতি। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া হুঁশিয়ারির কয়েক ঘণ্টার মধ্যেই ফিরহাদ হাকিমের ঘনিষ্ঠ কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল সিট। নির্মীয়মাণ গুদাম ভেঙে ১১ জনের মৃত্যুর ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে পুরসভার অনুমোদন প্রক্রিয়া ও নির্মাণ সংক্রান্ত একাধিক প্রশ্ন।
বৃহস্পতিবার বিধানসভায় তারাতলা বিপর্যয় নিয়ে বিস্তারিত বিবৃতি দিতে গিয়ে সরাসরি প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, ভেঙে পড়া গুদামের নির্মাণ পরিকল্পনার অনুমোদনে সংশ্লিষ্ট কর্তাদের পাশাপাশি প্রাক্তন মেয়রের স্বাক্ষরও রয়েছে। সেই সূত্রেই উঠে আসে কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের নাম। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কলকাতা পুরসভার বিল্ডিং অনুমোদন প্রক্রিয়ায় দীর্ঘদিন ধরেই অত্যন্ত প্রভাবশালী ভূমিকা ছিল কালীচরণের।
মুখ্যমন্ত্রীর কথায়, 'কালী জানে না এমন কোনও বিল্ডিং কলকাতায় নেই। কালীকে ধরলেই সব সামনে চলে আসবে।' এই মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই সিট কালীচরণকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। তদন্তকারীদের মতে, তারাতলা গুদাম নির্মাণের অনুমোদন, নকশা পাশ এবং সংশ্লিষ্ট প্রশাসনিক প্রক্রিয়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে কালীচরণের কাছে।
২০১৮ সালে ফিরহাদ হাকিম কলকাতার মেয়র হওয়ার পর তার ওএসডি হিসেবে দায়িত্ব পান কালীচরণ বন্দ্যোপাধ্যায়। অভিযোগ, সেই সময় থেকেই পুরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও বিল্ডিং অনুমোদন সংক্রান্ত বিষয়ে তার প্রভাব ক্রমশ বাড়তে থাকে। এদিকে তারাতলা বিপর্যয়ে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। আহত বহু শ্রমিক বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই গুদামের মালিক, ঠিকাদারি সংস্থার প্রতিনিধি-সহ একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
৭ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশের নির্দেশ
সোমবার নতুন বিল পেশ করা হবে
আগামী ৬ অগাস্ট মামলার পরবর্তী শুনানি
মোথাবাড়ি কাণ্ডে এখনও পর্যন্ত ৭২ জনকে গ্রেফতার করা হয়েছে
স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো নিয়ে উঠছে প্রশ্ন
শ্রমিকদের কোনো হিসাবই ছিল না গুদাম কতৃপক্ষের কাছে
৩১শে জুলাই থেকে ২রা অগাস্ট পর্যন্ত চলবে এই কর্মসূচি
একইসঙ্গে অভিযুক্ত বিজেপি কর্মীকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে
আবহাওয়ার জন্য ব্যাহত হয় উদ্ধারকাজ
একমাত্র উপার্জনকারীকে হারিয়ে দিশেহারা পরিবার
নির্মাণ কাজ খতিয়ে দেখার জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে
মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি
ফিরহাদ সহ একাধিক আধিকারিকের সই বিস্ফোরক দাবি শুভেন্দুর
তারাতলা কাণ্ডে এখনও পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে
মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
ভারতের বিরুদ্ধে জলকে ‘জাতীয় নিরাপত্তার প্রশ্ন’ বলে দাবি ইসলামাবাদের
চাকরিপদে ৩৩% আসন মহিলাদের জন্য সংরক্ষিত করা হবে
১লা অক্টোবর থেকে বাড়তি ডিএ পেতে চলেছে সরকারি কর্মীরা
১২ বছরের মামার কীর্তিতে স্তম্ভিত পুলিশ
শহরের গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদল