নিজস্ব প্রতিনিধি , বালি - আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়লেন ইন্দোনেশিয়ার পেসার জেড প্রিয়ানদানা। এক ওভারে ৫ উইকেট নিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই কীর্তি কোনও বোলারের নেই। কম্বোডিয়ার বিরুদ্ধে নিজের প্রথম ওভারেই ৫ উইকেট নেন তিনি।
১৬তম ওভারে বল করতে আসেন ২৮ বছর বয়সি প্রিয়ানদানা। পরপর তিন বলে শাহ আব্রার হুসেন, নির্মলজিৎ সিংহ ও চানথোইয়ান রথনককে আউট করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন। পরের বলটি ডট হয়। পরের বলটি ওয়াইড করেন প্রিয়ানদানা। শেষ দুই বলে মংদারা সোক ও পেন ভেন্নাককে আউট করে কম্বোডিয়ার ইনিংস শেষ করে দেন তিনি। ৬০ রানে হারে কম্বোডিয়া।
প্রথমে ব্যাটিং করে ১৬৭ রান তোলে ইন্দোনেশিয়া। জবাবে রান তারা করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০৫ রান তোলে বিপক্ষ। এরপরেই বল হাতে এসে একাই পাঁচ উইকেট তুলে নেন প্রিয়ানদানা। তার এই বিশ্বরেকর্ড স্বর্ণাক্ষরে লেখা থাকবে ক্রিকেট ইতিহাসে।
পেস বোলিংয়ের পাশাপাশি ইন্দোনেশিয়ার ওপেনিং ব্যাটারের ভূমিকাও গ্রহণ করেন প্রিয়ানদানা। ব্যাটে হোক বা বলে কোনো না কোনোভাবে দলের হয়ে গুরুত্বপুর্ণ ভূমিকায় অবতীর্ণ হন তিনি। এর আগে এক ওভারে পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব নেই বললে ভুল। তবে , দুটি কৃতিত্বই ঘরোয়া ক্রিকেটের। ২০১৩-১৪ সালে ভিক্টোরি ডে টি-টোয়েন্টি কাপে আল আমিন হোসেন এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন। আবার , ২০১৯-২০ সালে সৈয়দ মুস্তক আলী ট্রফিতে কর্নাটকের অভিমন্যু মিঠুনও এক ওভারে ৫ উইকেট নিয়েছিলেন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের