নিজস্ব প্রতিনিধি , কলকাতা - মাঠের লড়াই ছাপিয়ে এবার মাঠের বাইরের বিতর্কে উত্তাল IPL। সৌজন্যে শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সামাজিক মাধ্যমে নাইট শিবিরকে উল্লেখ না করেই আক্রমণ করেন তিনি। তার মন্তব্য যেমন পুরোনো ক্ষতকে উস্কে দিল, তেমনই কেকেআর ভক্তদের পাল্টা জবাবে সরগরম নেটপাড়া।
কেকেআর ও শ্রেয়সের তিক্ত সম্পর্কের ইতিহাস বেশ পুরনো। ২০২৪ সালে নাইটদের ট্রফি জেতানোর কারিগর হওয়া সত্ত্বেও পরের মরশুমে তাকে ধরে রাখেনি ফ্র্যাঞ্চাইজিটি। ২০২৫ সালে পাঞ্জাবের দায়িত্ব নিয়ে দলকে ফাইনালে তুললেও, সেবার কাপ ছিনিয়ে নিয়েছিল আরসিবি। সেই সময় নিজের ক্ষোভ উগরে দিয়ে তারকা ব্যাটার জানিয়েছিলেন, চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে যে নূন্যতম সম্মান তার প্রাপ্য ছিল, তা তিনি পাননি।

প্রীতি জিন্টার দলে গিয়েও অবশ্য ইডেনে কেকেআরকে হারানোর স্বাদ পাননি তিনি। প্রথম দুই ম্যাচে বিধ্বস্ত হওয়ার পর সোমবার কিংসদের বিরুদ্ধেও শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল কলকাতা। কিন্তু গত বছরের মতো এবারও বেরসিক বৃষ্টি পয়েন্ট ভাগ করে নিতে বাধ্য করল দুই দলকে। এরপরই সমাজমাধ্যমে একটি বিতর্কিত রিল পোস্ট করেন শ্রেষ্ঠা। যেখানে তিনি লেখেন, 'আসলে আমাদের পাঞ্জাবিদের মন অনেক বড়। তাই প্রতিপক্ষকে একটা পয়েন্ট আমরা দান করে দিলাম'।
সরাসরি নাইট শিবিরের নাম না নিলেও, তার এই তির্যক মন্তব্য যে অজিঙ্ক রাহানের দলের উদ্দেশ্যেই ছিল, তা নিয়ে কোনো সন্দেহ নেই। শ্রেষ্ঠার এই খোঁচায় অবশ্য চুপ করে থাকেনি কেকেআরের সমর্থকরাও। এর পাল্টা জবাবে তারা মনে করিয়ে দিয়েছেন যে, 'পাঞ্জাবের ঝুলি শূন্য থাকলেও কেকেআরের ক্যাবিনেটে তিনটি IPL ট্রফি শোভা পাচ্ছে'। এখন দেখার, মাঠের পারফরম্যান্সে এই অপমানের জবাব কলকাতা দিতে পারে কি না।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের