নিজস্ব প্রতিনিধি , পশ্চিম মেদিনীপুর - খসড়া ভোটার তালিকা প্রকাশের পর এলাকার একাংশের নাম নেই তালিকায়। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে হঠাৎ পল্লীর স্থানীয়দের মধ্যে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। পাশাপাশি প্রশাসনিক প্রক্রিয়ার মানবিক দিক নিয়েও প্রশ্ন উঠছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেদিনীপুর শহরের হঠাৎ পল্লী এলাকায় মোট ভোটার সংখ্যা ৫৮৮। বসবাসকারীদের বড় অংশের জন্ম বাংলাদেশে। কেউ প্রায় ১৫ বছর, কেউ বা ১০ বছর আগে এসে ভারতে স্থায়ী আশ্রয় নেন। দীর্ঘদিন ধরে তাঁরা ভোট দিয়ে আসছেন। তাঁদের মধ্যে ৫৩৯ জনকে BLO-র তরফে SIR সংক্রান্ত ফর্ম দেওয়া হয়েছে। ১৭০ জনকে শুনানিতে ডাকা হতেই উদ্বেগ বেড়েছে।

এ বিষয়ে BLO শতমিতা রায়চৌধুরী জানান, 'অনেকের নাম ভোটার তালিকায় থাকলেও ২০০২ সালের তালিকায় নেই। অথবা নথিপত্রে গরমিল রয়েছে, মূলত তাঁদেরই শুনানিতে ডাকা হয়েছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যথাযথ প্রমাণ পেশ করলেই সমস্যার সমাধান হবে'।
স্থানীয় বাসিন্দা প্রমীলা দাস জানান, 'আমাদের জন্ম ওপার বাংলায়। সেখানে ঘরবাড়িতে আগুনে লাগিয়ে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাই বাধ্য হয়েই আমরা এ দেশে চলে আসি। এখন সরকারের কাছে অনুরোধ, এখানেই থাকতে দেওয়া হোক। এ পরিস্থিতিতে বহু মানুষ অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন'।
মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী বলেন, 'এত বড় একটি প্রক্রিয়া মাত্র দু’মাসের মধ্যে শেষ করতে গিয়েই একাধিক ভুল হচ্ছে। তার ফল ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। তবে ঘাবড়ানোর কিছু নেই। কোনও বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়, সে বিষয়ে দল কড়া নজর রাখছে'।
অন্যদিকে জেলা বিজেপির সহ-সভাপতি শঙ্কর গুছাইত বলেন, 'এই এলাকার বাংলাদেশ থেকে আসা হিন্দু বাসিন্দাদের বিভ্রান্ত হওয়ার কোনও কারণ নেই। সঠিক নথিপত্র জমা দিলে কারও নাম বাদ যাবে না। তৃণমূলের নেতাদের কথায় কান না দিয়ে নিয়ম মেনে প্রক্রিয়া সম্পন্ন করুন। আমরা নিশ্চয়তা দিচ্ছি, আপনাদের নাম ভোটার তালিকায় থাকবে'।
বর্তমানে NIA হেফাজতে রয়েছেন শওকত মোল্লা
মুর্শিদাবাদের দৌলতাবাদে মর্মান্তিক ঘটনা, তদন্তে পুলিশ
একাধিক অভিযোগ ঘিরে বিক্ষোভ , উত্তেজনা এলাকাজুড়ে
প্রতি লরি পিছু ৫০০ টাকা দাবির অভিযোগ, বাধা দিতে গিয়ে জখম বালি ঘাটের কর্মী
চতুর্থ দিনেও কাজ বন্ধ রেখে আন্দোলন, বকেয়া বেতন মেটানোর দাবি
রফতানি কম ও ভালো ফলনের জেরে জলপাইগুড়িতে কমেছে আমের দাম, বেড়েছে চাহিদা
তৃণমূল কাউন্সিলরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ
দলকে তার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন গৌতম দেব
গ্রেফতার অভিযুক্ত যুবক
সন্তানকে বাঁচাতে মায়ের আপ্রাণ চেষ্টা, শেষরক্ষা হল না নয়াগ্রামে
ভাঙড়ে মেছো ভেড়ির সালিশি সভায় তুলকালাম, আইএসএফ-এর উপস্থিতিতেই রক্তক্ষয়ী সংঘর্ষ
শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত যোগাযোগ বিচ্ছিন্ন
রক্তাক্ত পঞ্চম শ্রেণির ছাত্র , পলাতক অভিযুক্ত
দুর্নীতির অভিযোগে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ফুটপাথ থেকে দোকান উচ্ছেদ ঘিরে ক্ষোভ বিক্রেতাদের
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা