নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপের অফ-ফর্মের মাঝেই এবার রিয়াল মাদ্রিদ ড্রেসিংরুমে শুরু হলো এক নতুন বিতর্ক। তাকে দলের চতুর্থ পছন্দের স্ট্রাইকার হিসেবে ভাবা হচ্ছে- এমবাপের এমন মন্তব্যকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। মাঠে একের পর এক গোল মিসের পর এবার ফুটবলারের এমন বিস্ফোরক দাবিতে লস ব্লাঙ্কোস শিবিরের অন্দরে তৈরি হওয়া ফাটল এখন প্রকাশ্যে চলে এসেছে। বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগের মহাযুদ্ধের আগে এই অভ্যন্তরীণ কোন্দল ক্লাবের মানসিকতা তৈরিতে বড়সড় ধাক্কা দিল।
লা লিগায় মায়োর্কার কাছে ২-১ গোলে হেরে রিয়াল যখন ব্যাকফুটে, ঠিক তখনই ড্রেসিংরুমের এই অশান্তি সামনে এল। আসলে রিয়ালের জার্সিতে শেষ ৫টি ম্যাচে কোনো গোল পাননি এমবাপ্পে। এই গোলখরার আবহেই গত পরশু এক ফরাসি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমবাপ্পে নিজেই ক্ষোভ উগরে দিয়ে জানান যে, আরবেলোয়া তাকে দলের ৪ নম্বর স্ট্রাইকার হিসেবে দেখছেন। তবে গতকাল সাংবাদিক সম্মেলনে রিয়াল কোচ এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন। আরবেলোয়ার স্পষ্ট কথা, তার স্কোয়াডে বর্তমানে ৪ জন প্রথাগত স্ট্রাইকারই নেই, তাই ফরাসি তারকাকে এমন কথা বলার কোনো প্রশ্নই ওঠে না। তিনি মনে করছেন, হয়তো যোগাযোগের কোনো ভুলের কারণে এমবাপে তার বক্তব্য ভুল বুঝেছেন।
পিএসজি থেকে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই এমবাপের ওপর প্রত্যাশার চাপ ছিল আকাশছোঁয়া। তবে সাম্প্রতিক গোলখরা ও চোটের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই এই ধরণের বিতর্ক তার মনোসংযোগে প্রভাব ফেলছে। আরবেলোয়া সাংবাদিকদের সামনে সাফ জানিয়েছেন যে, তিনি সংবাদমাধ্যমকে কী বলবেন তা বুঝতে পারছেন না, কারণ ফরাসি তারকাকে কখনোই দলের পেছনের সারির ফুটবলার হিসেবে দেখা হয়নি
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের