নিউজ ডেস্ক - এশিয়ান গেমসের টেবিল টেনিস দলে বাংলা থেকে একাধিক প্রতিনিধিত্ব নজর কাড়ল। মহিলা দলে জায়গা পেয়েছেন সুতীর্থা মুখোপাধ্যায় ও সিন্ড্রেলা দাস। রিজার্ভ তালিকায় রয়েছেন অঙ্কুর ভট্টাচার্য ও রণিত ভঞ্জ। পাশাপাশি ভারতীয় দলের কোচের দায়িত্বে থাকছেন সৌরভ চক্রবর্তী। সব মিলিয়ে এশিয়াডের মঞ্চে ভারতীয় টেবিল টেনিসে বাংলার উপস্থিতি আরও একবার স্পষ্ট হল।
সম্প্রতি এশিয়ান গেমস ও কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে ভারতীয় টেবিল টেনিস ফেডারেশন। আগামী ২০ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানের আইচি শহরের স্কাই হল টয়োটায় হবে এশিয়ান গেমসের টেবিল টেনিস প্রতিযোগিতা। তার আগে জুলাইয়ের শেষে অনুষ্ঠিত হবে কমনওয়েলথ টিটি চ্যাম্পিয়নশিপ। দুই প্রতিযোগিতাতেই ভারতের প্রতিনিধিত্ব করবেন সুতীর্থা ও সিন্ড্রেলা।
মহিলা দলের বাকি সদস্যরা হলেন শ্রীজা আকুলা, দিয়া চিতালে ও যশস্বিনী ঘোরপরে। পুরুষ দলে সুযোগ পেয়েছেন মানব ঠক্কর, মনুশ শাহ, হরমিৎ দেশাই, পায়াস জৈন ও জি সাথিয়ান। উল্লেখযোগ্য বিষয়, অভিজ্ঞ প্যাডলার মণিকা বাত্রাকে মূল দলে রাখা হয়নি। তাঁর সঙ্গে স্বস্তিকা ঘোষও রয়েছেন রিজার্ভ তালিকায়। গত এশিয়ান গেমসে টেবিল টেনিসে মাত্র একটি পদক জিতেছিল ভারত। এবার সেই সাফল্য ছাপিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েই নামবে দল।
দল ঘোষণার পর বিশেষভাবে আলোচনায় উঠে এসেছেন সিন্ড্রেলা দাস। মাত্র ১৬ বছর বয়সে এশিয়ান গেমসের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। বর্তমানে স্লোভেনিয়ায় একটি ডব্লিউটিটি প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তরুণ এই প্যাডলার। সেখান থেকেই নিজের প্রতিক্রিয়ায় সিন্ড্রেলা দেয়।
সিন্ড্রেলা জানায়, 'এশিয়ান গেমসে সুযোগ পাওয়ার লক্ষ্য নিয়েই গত কয়েক মাস ধরে নিজেকে প্রস্তুত করেছি। একের পর এক প্রতিযোগিতা খেলেছি। র্যাঙ্কিং উন্নত করার দিকেও নজর ছিল। ভারতের প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া নিঃসন্দেহে গর্বের। তবে দায়িত্বও অনেক বেড়ে যায়। আমি দেশের হয়ে ভালো ফল করার এবং পদক জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব'।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের