নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ৮ রানে জয় পেল বাংলাদেশ। কম রানের মধ্যেই দুই দলের তুল্যমূল্য লড়াই চলে তবে শেষমেষ বাজিমাত করে লিটন দাসের দল। এই ম্যাচে জয়ের পরই সুপার ফোরের দিকে একধাপ এগিয়ে গেল বাংলাদেশ। বর্তমানে ৩ ম্যাচে ২ টো জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে তারা।
প্রথমে ব্যাট করতে নেমেই নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান তোলে বাংলাদেশ। সাইফ হোসেন ৩০ করেন। আর এক ওপেনার তানজিদ হাসান মারকুটে ভঙ্গিমায় অর্ধ শতরান পূরণ করেন। ৩ টি ছয় সহ ৪ টি চার মারেন তিনি। লিটন দাসের ব্যাট চলেনি এই ম্যাচে। তৌহিদ হৃদয় ২৬ , শামীম হোসেন ১১ , জাকের আলি ১২ , নুরুল হাসান ১২ করেন। আফগানদের হয়ে ২ টি করে উইকেট নেন অধিনায়ক রশিদ খান ও নুর আহমেদ। ১ টি উইকেট পান আজমাতুল্লাহ ওমারজাই।
যোগ্য দল হয়েও রান তাড়া করতে নেমে আটকে যায় আফগানিস্তান। ওপেনার সেদিক আটাল গোল্ডেন ডাক হয়ে সাজঘরে ফেরেন। এরপর রহেমানুল্লাহ গুরবাজ ৩৫ করেন তবে অনেকটাই ধীর গতিতে। ইব্রাহিম জাদরান গুলবাদিন নাইব কেউই দায়িত্ব নিতে না পারায় বাড়তে থাকে জরুরি রান রেট। নাসুম আহমদের ঘূর্ণিতে নাজেহাল হয়ে যায় আফগানিস্তান। তারকা স্পিনার থাকা সত্ত্বেও বিপক্ষের সেই চালেই কুপোকাত হয়ে পরে তারা।
এরপর আজমাতাউল্লাহ ওমারজাই মারকুটে ভঙ্গিমায় ৩০ রান করেন। রশিদও করেন ২০। এরপর নুর আহমেদ ১৪ রান করেন। তবুও শেষ ওভারে গিয়ে আটকে যায় আফগানিস্তান। বাংলাদেশের হয়ে সর্বাধিক ৩ টি উইকেট নেন মুস্তাফিজুর রহমান। ২ টি করে উইকেট নেন নাসুম আহমেদ , তাসকিন আহমেদ, রিশাদ হোসেন। মাসুম অসামান্য বোলিং করেছেন নাসুম। ৪ ওভারে ১১ রান দিয়ে ২ টি উইকেট নিয়েছেন তিনি।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের