নিজস্ব প্রতিনিধি , দুবাই - বুধবার আরবকে ছারখার করে দেয় সূর্যকুমার যাদবের ভারত। ৯৩ বল বাকি থাকতে মাত্র ৪.৩ ওভারেই নামমাত্র রান তুলে দেয় শুভমন গিলরা। ভারত অসামান্য ছন্দে রয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই ঠিকই , তবে লড়াইয়ের আগেই যেন লড়াই শেষ এমনভাবে জিতল ভারত। এই ম্যাচে আরবকে হারিয়ে পাঁচটি নজির গড়ে ফেলল সূর্যরা।
এক নজরে দেখা নেওয়া যাক কি কি নজির গড়ল ভারত -
প্রথম নজির - আইসিসি-র পূর্ণ সদস্য দেশ হিসাবে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল বাকি থাকতে জেতার নিরিখে দ্বিতীয় স্থানে ভারত। ২০২৪ সালে ওমানকে ১০১ বল বাকি থাকতে হারায় ইংল্যান্ড। ভারত জিতেছে ৯৩ বল বাকি থাকতে।
দ্বিতীয় নজির - পূর্ণ সদস্যের দেশগুলির অংশগ্রহণ করা টি-টোয়েন্টি ম্যাচে সবচেয়ে কম বল খেলা হওয়ার নিরিখে চতুর্থ স্থানে রয়েছে ভারত বনাম আরবের এই ম্যাচে। ২০১৪ সালের নেদারল্যান্ডস বনাম শ্রীলঙ্কা ম্যাচে দুই ইনিংস মিলিয়ে মোট ৯৩টি বল খেলা হয়। ২০২৪ সালে ইংল্যান্ড বনাম ওমান ম্যাচে খেলা হয় ৯৯ বল। ২০২১ সালে নেদারল্যান্ডস-শ্রীলঙ্কা ম্যাচে খেলা হয়েছিল ১০৩ বল। বুধবার ভারত-আমিরশাহি ম্যাচে খেলা হয় মাত্র ১০৬টি বল।
তৃতীয় নজির - আরবের বিরুদ্ধে ইনিংসের প্রথম বলেই ছক্কা হাঁকান অভিষেক শর্মা। টি-টোয়েন্টিতে চতুর্থ ভারতীয় ব্যাটার হিসাবে এই নজির গড়লেন। প্রথম বার এই কাজ করেছিলেন রোহিত শর্মা।
চতুর্থ নজির - এশিয়া কাপের ইতিহাসে দ্বিতীয় সেরা বোলিং ফিগার কুলদীপ যাদবের। ৭ রানে ৪ উইকেট নেন। তার ওপরে রয়েছে প্রাক্তন সতীর্থ ভুবনেশ্বর কুমার। ২০২২ সালে আফগানিস্তানের বিরুদ্ধে ৪ রানে ৫ উইকেট নেন তিনি।
পঞ্চম নজির - ভারতের বিরুদ্ধে কোনো বিপক্ষ দলের সর্বনিম্ন স্কোর আগে ছিল ৬৬ রান। ২০২৩ সালে আহমেদাবাদে নিউজিল্যান্ড গুটিয়ে যায় ৬৬ রানে। এবার নিউজিল্যান্ডকে টপকে লজ্জার নজির গড়ল আরব। ৫৭ রানে অল আউট হয়ে যায় তারা।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা