নিজস্ব প্রতিনিধি , দুবাই - সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হতে চলেছে ভারত। রবিবার এই মহারণের আগে ভারতীয় দলে চোট আশঙ্কা। ওমান ম্যাচ মাথায় গুরুতর আঘাত পান ভারতীয় অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাই রবিবার ম্যাচে তাকে পাওয়া যাবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছে ভারতীয় শিবির।
ম্যাচের ১৫ তম ওভারে শট খেলেন হাম্মাদ মির্জা। বল হওয়ায় উঠে যায়। বল তাড়া করেও ক্যাচ ধরতে পারেননি অক্ষর। পিঠের ভরে মাটিতে এতটাই জোরে পড়েন যে মাথায় আঘাত পান। সঙ্গে সঙ্গে মাথার পিছনে হাত দেন অক্ষর। দ্রুত মাঠে আসেন চিকিৎসক। অক্ষরের চোট খতিয়ে দেখার পর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। আর ফেরেননি তিনি।
এখনও অবধি জানা যায়নি আসলেই চোট কতটা গুরুতর।তবে বর্তমানে ভারতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার তিনি। রবিবার ম্যাচের আগে হাতে রয়েছে মাত্র একদিন। তাই অক্ষরের সেরে ওঠা অবশ্যই ভারতীয় দলের জন্য সবুজ সংকেত। যদিও দলের ফিল্ডিং কোচ টি দিলীপ জানিয়েছেন, চোট তেমন গুরুতর নয়। তবে অক্ষর না থাকলে দুটি স্পিনারে খেলতে হবে ভারতকে। শুধু তাই নয় একটা ব্যাটিং অপশনও কমে যাবে সূর্যদের। সেক্ষেত্রে , সুযোগ পেতে পারেন হর্ষিত রানা বা আর্শদ্বীপ সিংয়ের মত বোলাররা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের