নিজস্ব প্রতিনিধি , দুবাই - সুপার ফোরে শ্রীলঙ্কার বিরুদ্ধে জিতে এখনও অবধি ফাইনালের দৌড়ে টিকে আছে পাকিস্তান। পাক বোলারদের দাপটে কার্যত হিমশিম খেয়ে ম্যাচ হারে শ্রীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কান স্পিনাররা প্রত্যাশামত বোলিং করেও লাভের লাভ হয়নি। তবে ম্যাচের একটি মুহূর্ত ভীষণই নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। যেখানে ওয়ানিন্দু হাসারঙ্গাকে বোলিং করে তাকেই নকল করতে দেখা গেছে আবরার আহমেদকে। আবার পরের ইনিংসে জবাব দিতে ছাড়েননি শ্রীলঙ্কান স্পিনার।
টানটান লড়াইয়ের মাঝেও তৈরি হল মজার মুহূর্ত। উইকেট নিয়ে শ্রীলঙ্কার অলরাউন্ডার ওয়ানিন্দু হাসরঙ্গ দু’হাত ক্রশ করে যে ভাবে উচ্ছ্বাস করেন, তাঁকে আউট করে হাসি মুখে ঠিক তেমনই করলেন আবরার আহমেদ। বিষয়টি লক্ষ্য করেন শ্রীলঙ্কান স্পিনার। সাজঘরে ফিরে গেলেও মনে রেখেছেন সেই ঘটনা।
পাকিস্তানের ইনিংসে আবরারকে জবাব দিলেন হাসারঙ্গা। মাহিশ থিকসানার বলে ফখর জ়ামানের ক্যাচ ধরার পর আবরারকে নকল করে উচ্ছ্বাস প্রকাশ করেন হাসরঙ্গ।উইকেট পাওয়ার পর পাক স্পিনার যে ভাবে মাথা ঝাঁকিয়ে উচ্ছ্বাস করেন, ঠিক তেমন করেন হাসরঙ্গ। আবার সাইম আইয়ুবকে সাজঘরে ফেরানোর পরও একইভাবে উচ্ছাস করেন লঙ্কান স্পিনার। ডাগ আউটে বসে এই ঘটনা লক্ষ্য করে হেসে ফেলেন আবরার। যদিও খেলার শেষে দুই তারকাই গলা জড়িয়ে বেশ কিছুক্ষণ মজার ছলে গল্প আড্ডা দেন। তবে বিষয়টি ভীষণই পছন্দ হয়েছে ক্রিকেটপ্রেমীদের।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের