নিজস্ব প্রতিনিধি , দুবাই - নিয়মরক্ষার ম্যাচে ওমানের সঙ্গে দাপুটে জয় পায়নি ভারত। ম্যাচে ব্যাটিং অর্ডার সহ বোলিংয়ে একাধিক বদলের পরেও জয় ছিনিয়ে নিল সূর্যকুমাররা। ২১ রানে জয় তুলে নিল ভারত। উইকেট হারানোর পরেও নিয়মরক্ষার ম্যাচে ব্যাটে নামলেন না ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।
টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ভারতীয় অধিনায়ক। শুরুটা ফের মারকুটেভাবে করেন ওপেনার অভিষেক শর্মা। আর এক ওপেনার শুভমন গিল ৫ রানেই প্যাভিলিয়নে ফেরেন। এরপর কিছুটা ধীর গতিতে নিজের অর্ধ শতরান পূরণ করেন সঞ্জু স্যামসন। ৪৫ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। এরপর রানের খাতা খুলেই আউট হন হার্দিক পান্ডিয়া। অক্ষর প্যাটেল ২০০ স্ট্রাইক রেটে ২৬ রান করেন। শিবম ডুবে ব্যাট হাতে ব্যর্থ। এরপর তিলক ভার্মা ২৯ করেন।
নিয়মরক্ষার ম্যাচ বলে নিজেকে ক্রমশ পিছিয়ে রাখেন সূর্যকুমার। এরপর একে একে আর্শদ্বীপ , কুলদীপ , হর্ষিত রানারা ব্যাট করতে এলেও দাগ আউটেও ছিলেন অধিনায়ক। সকলকে ব্যাটিংয়ের সুযোগ করে দেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ১৮৮ রান করে ভারত। ওমানের যেই লক্ষ্যমাত্রা ছিল বিশাল পাঁচিলের মত।
জবাবে রান তাড়া করতে নেমে ধীর গতিতে শুরু করে ওমান। তবে ব্যাটিংয়ে আত্মবিশ্বাস দেখা যাচ্ছিল তাদের। প্রথম ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৬২ রান তোলে ওমান। তবে পরের দিকে ভীষণই চাপে পড়ে যায় তারা। শেষমেষ ৪ উইকেটের বিনিময়ে ১৬৭ রানে আটকে যায় হাম্মাদ মির্জারা। তেমন বোলিং প্রদর্শন দেখা যায়নি ভারতের তরফে। দুই ওপেনার যতীন্দর সিং ৩২, আমির কলিম ৬৪ করেন। এরপর হাম্মাদ মির্জা ৫১ রানে সাজঘরে ফেরেন। এরপরের সারির ব্যাটাররা নিজেকে মেলে ধরতে ব্যর্থ হয়। ভারতের হয়ে ১টি করে উইকেট পান হার্দিক , রানা , আর্শদ্বীপ , কুলদীপ।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা