নিজস্ব প্রতিনিধি , দুবাই - জয় অপ্রত্যাশিত ছিল না ঠিকই , তবে প্রথম ম্যাচেই যে এমন দাপুটে লড়াই করবে তার আশা হয়তো অনেকেই করেননি। আরবের বিরুদ্ধে মাত্র ২৭ বল খেলেও জয় পেল ভারত। আরবকে দুরমুশ করে দিল কুলদীপ যাদবরা। ভারতীয় বোলারদের সামনে জবাবহীন থাকতে হল আয়োজকদের। ৯ উইকেটে দাপুটে জয় পেল ভারত।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়ে আরবকে ছারখার করে দিল ভারত। মাত্র ৫৭ রানেই তাদের গুটিয়ে দিলেন কুলদীপরা। ১৩.৪ বলেই শেষ হয়ে যায় আরবের ইনিংস। দলে ফিরেই ৪ উইকেট নেন কুলদীপ। স্পিনার ভেল্কিতে বিপক্ষ ব্যাটারদের নাজেহাল করে ফেললেন তিনি। বল হাতেও জ্বলে উঠলেন শিবম দুবে। নিয়েছেন ৩ উইকেট। ১ টি করে উইকেট নিয়েছেন বুমরা , অক্ষর , বরুণ।
জবাবে রান তাড়া করতে নেমেই দুঃসাহসিক ব্যাটিং করতে শুরু করেন অভিষেক শর্মারা। কারণ , এই রানের লক্ষ্যমাত্রা ভারতের কাছে সত্যিই নগণ্য। যদিও এই সাহসী ক্রিকেট খেলতে গিয়ে ১ টি উইকেটেও হারায় ভারত। তবে মাত্র ৪.৩ ওভারেই রান তুলে দেন গিলরা। ১৬ বলে ৩০ করে সাজঘরে ফিরলেন অভিষেক শর্মা। মেরেছেন ৩ টি ছয় সহ ২ টি চার। অন্যদিকে ৯ বলে ২০ করেন গিল। মেরেছেন ২ টি চার সহ ১ টি ছয়। অভিষেক আউট হওয়ায় অধিনায়ক সূর্যকুমারও একটি ছক্কা হাঁকান। অনায়াসেই জয় পায় ভারত। প্রথম ম্যাচে ভারতের এই দাপুটে জয় অন্যান্য দেশগুলিকে নিঃসন্দেহে চিন্তায় ফেলবে।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের