নিজস্ব প্রতিনিধি , দুবাই - চলতি এশিয়া কাপে সুপার ফোরের পর্বে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত। ব্যাটিংয়ে প্রত্যশামত রান তুলতে না পারলেও বোলিংয়ে বাংলাদেশকে গুড়িয়ে দিলেন কুলদীপ যাদবরা। ৪১ রানে জয় ছিনিয়ে নিল সূর্যকুমারের দল। অনায়াসেই ফাইনাল যাওয়ার আশা নিরাশা হল বাংলাদেশের।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। প্রথমে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানে আটকে যায় ভারত। শুরুর তিন ওভার ভাল না কাটলেও পাওয়ার প্লেতে ভালই রান তোলে ভারত। অভিষেক শর্মা ও শুভমন গিল পরের তিন ওভারে বিধ্বংসী ভূমিকায় ব্যাট করেন। শেষমেষ ৭৫ এ রান আউট হন অভিষেক। ২৯ করে রিশাদ হোসেনের শিকার হন গিল। শিবম দুবে ওপরে এসেও লাভের লাভ করতে পারেননি। ব্যর্থ ভারতীয় অধিনায়কও। শেষমেষ হার্দিক এর দাপটে ১৬০ এর গণ্ডি টপকালেও সন্তোষজনক রান করতে পারেনি ভারত। হার্দিক চেষ্টা করলেও ব্যর্থ অক্ষর প্যাটেল। ১৫ বলে ১০ রান করেন অক্ষর।
অভিষেকের ১১১ রানে সাজঘরে ফেরার পর রীতিমত মুখ থুবড়ে পড়ল ভারত। শেষের দিকে কোনোভাবেই রান তুলতে পারলে। না তারা। তবুও হার্দিকের ব্যাটে ভর করে ১৬৮ অবধি পৌঁছায় শুভমনরা। বাংলাদেশের সবচেয়ে সফল বলার সাইফ হাসান। ২ ওভারে মাত্র ৭ রান দিয়েছেন তিনি। উইকেট না পেলেও অসামান্য বোলিং করেছেন। অন্যদিকে শুভমন দুবের রূপে ২ টি উইকেট নেন রিশাদ হোসেন। এছাড়া ১ টি করে উইকেট পান তানজিদ হোসেন তামিম , সাইফুদ্দিন ও মুস্তাফিজুর রহমান।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা দাপটের সঙ্গে করলেও শেষে গিয়ে লুটোপুটি খেল জাকের আলীরা। ১৯.৩ ওভারে ১২৭ রানেই থেমে যায় বাংলাদেশ। সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ইল না জয়। সাইফ হাসান ৬৯ করে সাজঘরে ফেরেন। একমাত্র ব্যাটার যিনি ভারতকে কিছুটা হলেও চাপে ফেলেন। তবে বুমরা তাকে সাজঘরের রাস্তা দেখান। পারভেজ হোসেন এমন শুরুটা ভাল করলেও ২১ রানে সাজঘরে যান।
এরপর আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি বাংলাদেশের কোনো ব্যাটার। কুলদীপ , বরুণ , বুমরারা শেষ করে বিপক্ষকে। ৩ টি উইকেট নেন কুলদীপ। ২ টি করে নেন বুমরা , বরুণ। ১ টি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা। শেষ ওভারে উইকেট পেয়েছেন তিলক। জয় পেলেও একাধিক ক্যাচ হাতছাড়া করেছে ভারত। এই নিয়ে চিন্তায় থাকবে ভারতীয় শিবির।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের