নিজস্ব প্রতিনিধি , দুবাই - ফাইনালের লড়াইয়ে টিকে থাকল পাকিস্তান। এশিয়া কাপে সুপার ফোরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারায় পাক শিবির। ১২ বল বাকি থাকতে ৫ উইকেটে জয় ছিনিয়ে নিল সালমান আলি আগার দল। এবার প্রতিপক্ষ বাংলাদেশ। টসে জিতে বোলিং করে সঠিক সিদ্ধান্তে উপনীত হলেন সালমান।
প্রথমে ব্যাট করে ১৩৩ রানে থেমে যায় শ্রীলঙ্কার ইনিংস। দুই ওপেনার পাথুম নিসঙ্কা ও কুশল মেন্ডিসকে একাই বুঝে বেন পেসার শাহিন শাহ আফ্রিদি। সাজঘরে ফেরান দু'জনকেই। কুশল পেরেরা ১৫ , আসালঙ্কা ১৫ করেন। অন্যদিকে কামিন্ডু মেন্ডিস দলের হাল ধরে ৪৪ বলে অর্ধ শতরান করেন। তাকেও অর্ধ শতরানের পর সাজঘরে ফেরান আফ্রিদি। বিধ্বংসী লঙ্কান ব্যাটার তথা প্রাক্তন শ্রীলঙ্কান অধিনায়ক দশুন শনাকা। এরপর হাসারঙ্গা ১৫ , করুণারথেরত্নে ১৭করেন। পাকিস্তানের হয়ে সর্বাধিক ৩ উইকেট নেন আফিদি। এছাড়াও ২ টি করে উইকেট নেন হ্যারিস রউফ , হুসেইন তালাত। ১টি উইকেট পান আবরার আহমেদ।
জবাবে রান তাড়া করতে নেমে ১৮ ওভারেই সফল হয় পাকিস্তান। ওপেনার সাহিবিজাদা ফারহান ২৪ এ আউট হওয়ার পর ধস নামে পাকিস্তান ব্যাটিং অর্ডারে। আর এক ওপেনার ফখর জামান করেন ১৭। শ্রীলঙ্কান স্পিনারদের দাপটে নাজেহাল হয়ে পড়েন পাক ব্যাটাররা। পরপর চর উইকেট হারায় তারা। ফারহান ফখর , আইয়ুব , সালমান। চারটি নেন থিক্সানা ও হাসারঙ্গা মিলে। এরপর হুসেন তালাতের ৩২ সহ মহম্মদ নওয়াজের ৩৮ রানের অপরাজিত ইনিংস পাকিস্তানকে জয়ের সাফল্য এনে দেয়। মাঝে ১৩ রান করেন মহম্মদ হ্যারিস। শ্রীলঙ্কার হয়ে ২ টি করে উইকেট পান থিক্সানা ও হাসারঙ্গা। ১ টি উইকেট পান দুষ্মন্ত চামিরা।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের