নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপের থামছেনা ভারত পাকিস্তান বিতর্ক। পাক ওপেনার শাহিবযাদা ফারহান সহ পাক পেসার হ্যারিস রউফের রাজনৈতিক উচ্ছ্বাসকে একেবারেই ভালভাবে নেয়নি বিসিসিআই। আবার উল্টোদিকে , গ্রুপ পর্বের ম্যাচের পর ভারতীয় অধিনায়কের পহেলগাঁও হামলার প্রসঙ্গ কাটার মত বিধেছে পাক বোর্ডের কাছে। এই নিয়েই শুরু হয়েছে পত্রযুদ্ধ।
দুই পাক ক্রিকেটারের নামে আইসিসির কাছে নালিশ করেছে বিসিসিআই। শুধু তাই নয় , উল্টে ভারতীয় অধিনায়কের অপ্রাসঙ্গিক কথাবার্তা নিয়েও আইসিসিকে পদক্ষেপ নিতে জানায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
সুপার ফোরের ম্যাচে অর্ধ শতরান করার পর AK47 ধরার কায়দায় উল্লাস করেন পাক ওপেনার শাহিবযাদা ফারহান। ভারতীয় সমর্থক থেকে শুরু করে ক্রিকেটাররা এই উল্লাসকে যুদ্ধের সঙ্গে তুলনা করেছেন। আবার অন্যদিকে বাউন্ডারি লাইনের পাশে দাঁড়িয়ে হ্যারিস রউফ ভারতের যুদ্ধবিমান ধ্বংসের মত করে হাতের ইশারায় বিপক্ষ সমর্থকদের খোঁচা দেন। এই দুই কারণেই আইসিসির কাছে নালিশ করেছে পিসিবি।
অন্যদিকে , গ্রুপ পর্বের ম্যাচের পর পহেলগাঁও হামলার কথা টেনে আনেন সূর্যকুমার। তিনি বলেন, " কয়েকটা কথা বলতে চাই। এর থেকে ভাল সুযোগ হয়তো পাব না। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় নিহতদের পরিবারের পাশে আমরা রয়েছি। আমরা সমবেদনা জানাই। এই জয় আমরা ভারতীয় সেনাবাহিনীকেও উৎসর্গ করছি। যে সাহস ওরা দেখিয়েছে তার তুলনা নেই। আশা করছি ভবিষ্যতেও ওরা এ ভাবেই আমাদের অনুপ্রাণিত করবে। যখনই সুযোগ পাব দেশবাসীর মুখে হাসি ফোটাতে চাই।" এই মন্তব্যের বিরুদ্ধে আবার আইসিসির কাছে নালিশ ঠুকে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের