নিজস্ব প্রতিনিধি , মুম্বই - অনলাইন গেমিং বিল পাশ হওয়ার পর ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে চুক্তি ভঙ্গ হয় ড্রিম ১১ এর। এরপরই নতুন বিনিয়োগকারীর উদ্যেশ্যে বিজ্ঞাপন শুরু করে বিসিসিআই। তবে আগেই জানানো হয় , দীর্ঘমেয়াদি চুক্তির জেরে তাড়াহুড়ো করতে চায়না ভারত। ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে যখন পরিস্থিতি উত্তপ্ত তখনই নতুন স্পনসরের নাম ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।
সূত্রের খবর , Apollo Tyres-এর সঙ্গে চুক্তি করল বিসিসিআই। বেশ মোটা চুক্তি করেছে ভারত। আগের স্পনসর ‘ড্রিম ১১’ প্রতি ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডকে ৪ কোটি টাকা করে দিত। তবে Apollo Tyres প্রতি ম্যাচের জন্য বোর্ডকে ৪ কোটি ৫০ লক্ষ টাকা করে দেবে। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি হয়েছে টায়ার সংস্থার সঙ্গে। তবে কবে থেকে সেই চুক্তি শুরু হচ্ছে সেই নিয়ে এখনও বিবৃতি মেলেনি।
এশিয়া কাপে স্পনসর ছাড়াই নেমেছে ভারত। সামনেই মহিলা বিশ্বকাপ। দীর্ঘমেয়াদি চুক্তির দিকে তাকিয়েই এই সিদ্ধান্ত নেয় বিসিসিআই। নতুন বিনিয়োগকারী পেয়ে গেলেও হয়তো এশিয়া কাপে আর নতুন জার্সি তৈরি করা যাবে না। তবে মহিলা বিশ্বকাপে এই নতুন স্পনসর নিয়ে হরমনপ্রীতরা নামবে কিনা সেই বিষয়েও কিছু জানা যায়নি।
উল্লেখ্য , ২০২৩ সালের জুলাই মাস থেকে ভারতীয় ক্রিকেট দলের প্রধান স্পনসর ছিল ‘ড্রিম ১১’। তিন বছরের চুক্তি ছিল তাদের। বোর্ডের সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি হয়েছিল তাদের। তবে মাঝপথেই সেই চুক্তি ভাঙে ‘ড্রিম ১১’। বলা বাহুল্য বাধ্যতামূলক সেই চুক্তি ভাঙতে হয়। যদিও , তার জন্য অবশ্য কোনও ক্ষতিপূরণ দিতে হয়নি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের