6a5222be1d530_Gallery_1783765426910
জুলাই ১১, ২০২৬ দুপুর ০৪:৩২ IST

এস্কোবারের স্মৃতি ফিরিয়ে নতুন আতঙ্ক! গোল করতে না পারায় প্রাণনাশের হুমকি কলম্বিয়ার ফুটবলারকে

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ থেকে বিদায়ের পর নতুন বিতর্কে জড়াল কলম্বিয়া ফুটবল। দলের এক মিডফিল্ডার ও তাঁর পরিবারের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। অনেকের মতে, এই ঘটনা দেশের ফুটবল ইতিহাসের এক বেদনাদায়ক স্মৃতিকেই আবার সামনে এনে দিয়েছে।

এবারের বিশ্বকাপে কলম্বিয়ার অন্যতম সদস্য ছিলেন জ্যামিন্টন ক্যাম্পাজ। রাউন্ড অফ ১৬-এ সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে টাইব্রেকারে হেরে বিদায় নেয় কলম্বিয়া। সেই শুটআউটে ক্যাম্পাজের নেওয়া একটি শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরে সেটিই ম্যাচের গুরুত্বপূর্ণ মোড় হয়ে দাঁড়ায়। বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পর থেকেই সমাজমাধ্যমে তাঁকে ঘিরে শুরু হয় তীব্র সমালোচনা। অভিযোগ, বহু মানুষ তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে গিয়ে কটূক্তি করতে থাকেন।

শুধু সমালোচনাই নয়, তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের খুনের হুমকিও দেওয়া হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, সমাজমাধ্যমে মন্তব্যের সুযোগ বন্ধ করে দিতে বাধ্য হন তিনি। তাতেও অবশ্য হুমকি থামেনি। একের পর এক বার্তা পৌঁছতে থাকে তাঁর কাছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়তে শুরু করে। জানা গেছে, আর্জেন্টিনার ক্লাব রোসারিয়ো সেন্ট্রালের এই ফুটবলার দলের সঙ্গে দেশে ফেরেননি। আপাতত আমেরিকাতেই রয়েছেন তিনি। পুরো বিষয়টির উপর নজর রাখছে কলম্বিয়ার ফুটবল প্রশাসন।

ঘটনার পর অনেকেরই মনে পড়েছে আন্দ্রেস এস্কোবারের কথা। ১৯৯৪ সালের বিশ্বকাপে আমেরিকার বিরুদ্ধে আত্মঘাতী গোল করেছিলেন তিনি। সেই পরাজয়ের ফলে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয়েছিল কলম্বিয়াকে। দেশে ফেরার কিছুদিন পর দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান এস্কোবার। সেই ঘটনা এখনও ফুটবল বিশ্বের অন্যতম মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত হয়। কাকতালীয়ভাবে সেই বিশ্বকাপের অন্যতম আয়োজকও ছিল আমেরিকা। এবারও বিশ্বকাপের মূল আয়োজক দেশ আমেরিকা। তাই ক্যাম্পাজকে ঘিরে তৈরি হওয়া পরিস্থিতি নতুন করে উদ্বেগ বাড়িয়েছে ফুটবলমহলে।

ঘটনার তীব্র নিন্দা করেছে কলম্বিয়া ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে তারা জানিয়েছে, দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পর কোনও ফুটবলার বা তাঁর পরিবারের সদস্যদের হুমকির মুখে পড়তে হওয়া অত্যন্ত দুঃখজনক। ফুটবল মানুষের মধ্যে ঐক্য, সম্মান ও আশার বার্তা ছড়ায়। সেখানে ভয় দেখানো বা হিংসার কোনও স্থান নেই। এই ধরনের আচরণ সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলেও স্পষ্ট জানিয়েছে সংস্থাটি।

এদিকে টাইব্রেকারে সুযোগ নষ্ট করার জন্য সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ক্যাম্পাজ। সমাজমাধ্যমে একটি ভিডিও বার্তা পোস্ট করেন তিনি। সেখানে মুখ ঢেকে আবেগঘন বক্তব্য রাখতে দেখা যায় তাঁকে। কলম্বিয়ার মিডফিল্ডার বলেন, ফুটবল সব সময় আনন্দ দেয় না। অনেক সময় কঠিন পরিস্থিতির মুখেও ফেলে। সবাই হতাশ হতে পারেন। মতের অমিলও থাকতে পারে। কিন্তু কোনও আবেগই ঘৃণা বা ভয়ের পরিবেশ তৈরি করার কারণ হতে পারে না। তাঁর আবেদন, কঠিন সময়েও যেন মানুষ নিজেদের সম্মানবোধ হারিয়ে না ফেলেন।

বর্তমানে ক্যাম্পাজ ও তাঁর পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সক্রিয় হয়েছে কলম্বিয়ার ফুটবল কর্তারা। তাঁদের অবস্থান ও চলাফেরা গোপন রাখা হচ্ছে বলে জানা গেছে। ফুটবল মহলের একাংশের মতে, অতীতের ভয়াবহ ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এই সতর্কতা। আর এক জন আন্দ্রেস এস্কোবারের করুণ পরিণতি দেখতে চান না কেউ। তাই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়েই দেখা হচ্ছে।

আরও পড়ুন

ছিটকে গেলেন বুমরাহ! শ্রীলঙ্কা সফরের আগে নতুন চিন্তায় টিম ইন্ডিয়া
আগস্ট ০৩, ২০২৬

চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির

লড়াই এখনও শেষ হয়নি! ব্রিজভূষণ মুক্তি পেতেই ঘোষণা বিনেশ ফোগতের
আগস্ট ০৩, ২০২৬

আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত

গ্লাসগো থেকে আহমেদাবাদ! শতবর্ষের কমনওয়েলথের দায়িত্ব ভারতের হাতে
আগস্ট ০৩, ২০২৬

সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত

অলিম্পিক্সে সোনা জয়ীর পাশে দাঁড়াল না দেশ! নাদিমের ব্যর্থতায় কাঠগড়ায় পাকিস্তান
আগস্ট ০৩, ২০২৬

কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা

কমনওয়েলথ টেবল টেনিসে ভারতের সোনার ঝড়! এশিয়াডের আগে বঙ্গ তারকাদের নজরকাড়া সাফল্য
আগস্ট ০৩, ২০২৬

৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও

লভলিনার প্রতিবাদে কাজ! ভারতের বিকৃত মানচিত্র নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চাইল রেস্তোরাঁ
আগস্ট ০৩, ২০২৬

আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট

২০০৮-এ সাইনা, ২০২৬-এ তন্বী! ১৮ বছর পর তাইপেই ওপেন মুকুট ভারতের
আগস্ট ০২, ২০২৬

১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে

রেস্তোরাঁর ন্যাপকিনে ভারতের বিকৃত মানচিত্র! মেজাজ হারালেন অলিম্পিক পদকজয়ী লভলিনা
আগস্ট ০২, ২০২৬

উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া

আন্তর্জাতিক মঞ্চে রুপো, তবু অনিশ্চিত বঙ্গকন্যা অনামিকার কমনওয়েলথ স্বপ্ন! অর্থের অভাবে চিন্তায় পরিবার
আগস্ট ০২, ২০২৬

এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা

বক্সারদের দাপটে ইতিহাস ভারতের! একদিনে এল ৮ সোনা, বাজিমাত ৭ জনের
আগস্ট ০২, ২০২৬

রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি

জুডোয় ভারতের দুরন্ত দাপট! ২ সোনার পর রুপো জিতলেন ইয়ামিনী
আগস্ট ০১, ২০২৬

একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো

বক্সিংয়ে জোড়া সোনা ভারতের! প্রীতি-জ্যাসমিনের দাপটে কমনওয়েলথে উচ্ছ্বাস
আগস্ট ০১, ২০২৬

রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত

বাবা ছিলেন সাইকেল মেকানিক! দারিদ্র্য পেরিয়ে গ্লাসগোয় সোনা জিতলেন অস্মিতা
আগস্ট ০১, ২০২৬

শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার

বাঙালি অস্মিতার সোনার ইতিহাস! জুডোয় প্রথমবার চ্যাম্পিয়ন ভারত
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে

শ্রীলঙ্কার কাছে থামল নীরজের সোনার স্বপ্ন! জ্যাভলিনে রুপো, ব্রোঞ্জে উজ্জ্বল যশবীর
আগস্ট ০১, ২০২৬

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের