নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিধানসভা নির্বাচন সামনে রেখে ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে সমাজমাধ্যমে সম্ভাব্য অপপ্রচার রুখতে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে তিনি স্পষ্ট জানালেন, ভুয়ো তথ্য বা ব্যঙ্গ করে বিভ্রান্তি ছড়ালে নেওয়া হবে কঠোর আইনি ব্যবস্থা।
SIR ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতির মধ্যেই মঙ্গলবার নবান্নে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানেই ২০১১ সালে ক্ষমতায় আসার পর গত ১৫ বছরের উন্নয়নমূলক কাজের খতিয়ান জনসমক্ষে তোলেন তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, ' বাংলার মানুষ আমাদের বিশ্বাস করেছে। তাই আমরা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, কতটা পূরণ করেছি সেটা জানানোই আমাদের দায়িত্ব।' মুখ্যমন্ত্রী বলেন, 'গত ১৫ বছরের নিরিখে রাজ্যের জিডিপি বৃদ্ধি হয়েছে ৪.৪১ গুণ, কর আদায় ৫ গুণ হয়েছে। এছাড়া রাজ্যজুড়ে অসংখ্য ছোট ছোট কর্মসংস্থান ও স্বনির্ভর প্রকল্প হয়েছে।'
বৈঠকে তিনি বিভিন্ন দফতরের কাজের সাফল্য তুলে ধরার পাশাপাশি গত ১০ বছরে দারিদ্রসীমার বাইরে আনা মানুষের সংখ্যা সম্পর্কেও পরিসংখ্যান দেন। জানান, ২০১৩ থেকে ২০২৩ সালের মধ্যে এক কোটি ৭২ লক্ষ মানুষ দারিদ্রসীমা পেরিয়েছেন। এই বক্তব্য রাখতে গিয়েই মুখ্যমন্ত্রী সামান্য ভুল করলেও তৎক্ষণাৎ নিজেই সংশোধন করেন।
এরপরেই মুখ্যমন্ত্রী দৃঢ় সতর্কবার্তা দিয়ে বলেন, ' এই বক্তব্যকে কেউ ব্যঙ্গ করবেন না, ভুয়ো তথ্য ছড়ালে আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমি এই মন্তব্য অফিসিয়ালি উইথড্র করছি। আমি নিজে সোশ্যাল নেটওয়ার্কে নজর রাখবো।' তার অভিযোগ, সাম্প্রতিক কালে রাজনৈতিক স্বার্থে এআই প্রযুক্তি ব্যবহার করে বিভ্রান্তিকর ভিডিও ও বক্তব্য প্রচার করা হচ্ছে। এ অপপ্রচার রুখতে তিনি আগেও সতর্ক করেছিলেন। এবারও উন্নয়ন সংক্রান্ত পরিসংখ্যান নিয়ে কোনও ধরনের বিকৃতি বা বিভ্রান্তি ছড়ালে কঠোর পদক্ষেপ করা হবে বলে স্পষ্ট বার্তা দেন তিনি।
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের