নিজস্ব প্রতিনিধি , মাদ্রিদ - বিশ্বকাপ ফাইনালকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। স্পেন ও আর্জেন্টিনার মহারণের আগে মুখ খুললেন আন্দ্রেস ইনিয়েস্তা। ২০১০ সালে স্পেনকে বিশ্বকাপ জেতানো এই কিংবদন্তি ফুটবলার ফাইনাল নিয়ে নিজের অনুভূতি ভাগ করে নিয়েছেন। একই সঙ্গে কথা বলেছেন লিওনেল মেসি ও লামিন ইয়ামালকে নিয়েও।
২০১০ বিশ্বকাপ ফাইনালে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়সূচক গোল করেছিলেন ইনিয়েস্তা। সেই ম্যাচের স্মৃতি এখনও স্প্যানিশ ফুটবলের ইতিহাসে বিশেষ জায়গা দখল করে আছে। এবার ১৬ বছর পর ফের বিশ্বকাপ ফাইনালে উঠেছে স্পেন। সেই প্রসঙ্গেই এক স্প্যানিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মুখ খুলেছেন তিনি। ইনিয়েস্তার মতে, ফাইনালের মতো ম্যাচে আগাম কিছু বলা কঠিন। কারণ তিনি এখন আর দলের অংশ নন। ড্রেসিংরুমের পরিস্থিতিও জানেন না।
তবে তাঁর আশা, স্পেন ভালো ফুটবল খেলবে। আরও একটি তারা যোগ করবে নিজেদের জার্সিতে। তিনি মনে করেন, ২০১০ সালের তাঁর গোল স্প্যানিশ ফুটবলের অন্যতম সেরা মুহূর্ত হয়ে থাকবে, কিন্তু নতুন প্রজন্মের ফুটবলাররাও নিজেদের সাফল্যে নতুন ইতিহাস লিখতে পারে। ফাইনাল নিয়ে তিনি সতর্কও করেছেন। তাঁর মতে, আর্জেন্টিনার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে কোনও ভুলের জায়গা নেই। স্পেনকে নিজেদের স্বাভাবিক ছন্দ বজায় রাখতে হবে।
সাক্ষাৎকারে মেসির প্রসঙ্গও উঠে আসে। ইনিয়েস্তা বলেন, বার্সেলোনায় দীর্ঘদিন একসঙ্গে খেললেও বিশ্বকাপে কখনও মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগ হয়নি তাঁর। আর্জেন্টিনা ও মেসি- দু’জনেই তাঁর কাছে খুব কাছের। তবু ফাইনালে দেশের স্বার্থই আগে। ৩৯ বছর বয়সেও মেসির ধারাবাহিক পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তাঁর মতে, মেসি এখনও ম্যাচের কেন্দ্রীয় চরিত্র। গোল করেন, করান ও সতীর্থদেরও উন্নত হতে সাহায্য করেন।
আর্জেন্টিনা দলের ফুটবলারদের সঙ্গে মেসির সম্পর্ক নিয়েও কথা বলেন ইনিয়েস্তা। তাঁর দাবি, এই দল মেসির জন্য সবকিছু উজাড় করে দিতে প্রস্তুত। কারণ নিজের আচরণ ও নেতৃত্বে সেই সম্মান অর্জন করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। অন্যদিকে, ১৯ বছরের লামিন ইয়ামালকে নিয়েও আশাবাদী স্পেনের প্রাক্তন মিডফিল্ডার। তাঁর মতে, এত বড় ম্যাচে অতিরিক্ত পরামর্শের প্রয়োজন নেই। খেলা শুরু হলে সব আলোচনা গুরুত্ব হারায়। তখন শুধু মাঠের পারফরম্যান্সই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি আশা করছেন, ইয়ামাল নিজের স্বাভাবিক খেলা খেলবে এবং দলের জন্য পার্থক্য গড়ে দেবে।
ইনিয়েস্তা বলেন, 'ফাইনাল সবসময় কঠিন হয়। তার উপর প্রতিপক্ষ আর্জেন্টিনা। তাই চ্যালেঞ্জ আরও বড়। লিও আমার খুব কাছের মানুষ। ওকে নিয়ে নতুন কিছু বলার নেই। বছরের পর বছর ও একইভাবে পার্থক্য গড়ে এসেছে। এখনও সেটাই করছে। তবে ফাইনালে আমি চাই স্পেন জিতুক। লামিনের উপরও আমার ভরসা আছে। ও কিংবা অন্য কেউ গোল করুক, আমার একমাত্র প্রার্থনা স্পেনের ফুটবলারই যেন গোল করে। কারণ শেষ পর্যন্ত ট্রফির চেয়ে বড় কিছু নেই'।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের