নিজস্ব প্রতিনিধি , দুবাই - এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি ভারত। গতকাল শ্রীলঙ্কার বিরুদ্ধে সুপার ফোরের ম্যাচে জয় পেয়েছেন সূর্যকুমার যাদবরা। গত দুই ম্যাচের হারের জ্বালা ভুলে খেতাব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী পাকিস্তান। তবে ফাইনালের আগেই চোট সমস্যায় ভুগছে ভারতীয় শিবির। দলের দুই গুরুত্বপুর্ণ সদস্যের খেলা নিয়ে তৈরি হয়েছে আশঙ্কা।
সূত্রের খবর , অভিষেক শর্মা ও হার্দিক পান্ডিয়া চোট পেয়েছেন।শ্রীলঙ্কার ইনিংসের প্রথম ওভারে বল করেন হার্দিক। ৭ রান দিয়ে ১ উইকেট নেন। পরে অন্য বোলাররা রান খরচ করলেও আর হার্দিককে বল হাতে দেখা যায়নি। তাকে আর ফিল্ডিং করতেও দেখা যায়নি। অভিষেক শর্মাকেও ৯.২ ওভার পর আর মাঠে দেখা যায়নি।
ম্যাচের পর মর্নি মরকেল বলেছেন , "শুক্রবার রাতে ও শনিবার সকালে হার্দিকের পরিস্থিতি খতিয়ে দেখা হবে। তার পর আমরা ওর ব্যাপারে সিদ্ধান্ত নেব। অভিষেক ভালই আছে। দু’জনেরই পেশিতে টান ধরেছিল। তেমন গুরুতর কিছু নয়।"
বোলিং কোচ আরও বলেছেন, "ক্রিকেটারদের বিশ্রাম অবশ্যই গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কা ম্যাচ শেষ হওয়ার পরই ওদের শরীর আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। আইস বাথ নিয়েছে ক্রিকেটারেরা। তবে ওদের ঘুম প্রয়োজন। ক্লান্তি দূর করার এটাই সবচেয়ে ভাল উপায়। রবিবার ম্যাচের আগে ক্রিকেটারদের সেশন হবে। ম্যাসাজ সেশন হবে। রবিবার ওরা যাতে মানসিক ভাবে তরতাজা হয়ে মাঠে নামতে পারে, তার জন্য সব রকম চেষ্টা করা হবে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের