নিজস্ব প্রতিনিধি , হংকং - শনিবার হংকং ওপেনের ফাইনালে উঠলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা লক্ষ্য সেন। দু’বছর পর কোনও ব্যাডমিন্টন প্রতিযোগিতার ফাইনালে উঠলেন লক্ষ্য। শুধু তাই নয় , অন্যদিকে ফাইনালের খরা কাটিয়ে ট্রফি জয়ের এক ধাপ দূরে সাত্ত্বিক-চিরাগ জুটি। চলতি বছর প্রথম বার কোনও প্রতিযোগিতার ফাইনালে উঠলেন তারা।
বিশ্বের ন’নম্বর সহ প্রতিযোগিতার তৃতীয় বাছাই চিনা তাইপেইয়ের চৌ তিয়েন চেনকে ২৩-২১, ২২-২০ ব্যবধানে হারালেন লক্ষ্য।৫৬ মিনিটের লড়াইয়ে অবশেষে জয় পেয়েছেন লক্ষ্য। ফাইনালে দ্বিতীয় বাছাই চিনের লি শি ফেংয়ের বিরুদ্ধে লড়বেন লক্ষ্য।অন্যদিকে , বিশ্বের ন’নম্বর সাত্ত্বিক-চিরাগ জুটি ২১-১৭, ২১-১৫ ব্যবধানে হারান চিনা তাইপেইয়ের বিং-ওয়েই লিন ও চেন চেং-কুয়ানকে। অষ্টম বাছাই জুটি ফাইনালে খেলবেন চিনের লিয়ান ওয়েই কেং এবং ওয়াং চাং জুটির বিরুদ্ধে। এর আগে সাতটি প্রতিযোগিতার সেমি ফাইনাল থেকে বিদায় নেন ভারতীয় জুটি।
ম্যাচের পর চিরাগ বলেছেন, "অবশেষে ফাইনালে উঠলাম। গত বছর চিন ওপেনের পর থেকে সাতটা সেমিফাইনাল খেলেছি। বারবার সেমিফাইনাল থেকে হারতে হচ্ছিল। এবার ফাইনালে উঠতে মরিয়া ছিলাম। শেষ বার তাইল্যান্ড ওপেনে ফাইনাল খেলেছি। এখানে ভাল ফল করার ব্যাপারে আশাবাদী ছিলাম। এখনও অবধি তাই হয়েছে। এবার ফাইনালে জিততে চাই।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের