নিউজ ডেস্ক - বিশ্বকাপের মাঝেই আরও এক দুঃসংবাদ পেল ব্রাজিল। চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেও এখনও ম্যাচ খেলার মতো অবস্থায় পৌঁছতে পারেননি নেইমার জুনিয়র। সেই কারণে হাইতির বিরুদ্ধে গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচেও তাঁকে পাওয়া যাবে না। সম্পূর্ণ সুস্থ না হওয়া পর্যন্ত তারকা ফুটবলারকে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাইছে না দল।
প্রায় এক মাস আগে স্যান্তোসের হয়ে একটি লিগ ম্যাচে ডান পায়ের কাফে চোট পেয়েছিলেন নেইমার। সেই চোটের কারণেই দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হয় তাঁকে। বুধবার প্রথমবার সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে অংশ নেন ব্রাজিল অধিনায়ক। শুরুতে ফিটনেস ড্রিলের পাশাপাশি বল নিয়েও অনুশীলন করেন তিনি। তাঁকে দলের সঙ্গে স্বাভাবিকভাবে ট্রেনিং করতে দেখে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকেরা।
কিন্তু সেই আশায় জল ঢেলে বৃহস্পতিবার ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, হাইতির বিরুদ্ধে ম্যাচে খেলবেন না নেইমার। এমনকি দলের সঙ্গে ফিলাডেলফিয়াতেও যাচ্ছেন না তিনি। ব্রাজিল যখন ম্যাচের প্রস্তুতি নেবে, তখন নিউ জার্সিতেই থেকে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তারকা ফুটবলার। ব্রাজিল শিবিরের মতে, এখনও পুরোপুরি ম্যাচ ফিট নন নেইমার। দ্রুত গতি পরিবর্তন কিংবা বিস্ফোরক মুভমেন্টের মতো বিষয়গুলিতে আরও উন্নতির প্রয়োজন রয়েছে। তাই তাঁকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছেন না কোচ কার্লো আনচেলোত্তি।
টুর্নামেন্টের পরবর্তী গুরুত্বপূর্ণ ম্যাচগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের বিশ্বাস, নকআউট পর্বের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠলে ব্রাজিলের সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠতে পারেন নেইমার। তাই আপাতত তাঁর দ্রুত প্রত্যাবর্তনের বদলে সম্পূর্ণ ফিটনেসকেই বেশি গুরুত্ব দিচ্ছে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের