নিজস্ব প্রতিনিধি , মুম্বই - আগামী বছর ভারতের মাটিতে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতায় ধোনিকে বড় দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। ফের মেন্টর হিসেবে দেখা যেতে পারে ক্যাপ্টেন কুলকে। খবর প্রকাশ্যে আসতেই ভারতীয় ক্রিকেট বোর্ডে শুরু হয়েছে নতুন জল্পনা।
অনেকের মতে, হঠাৎ কেন ধোনিকে এই প্রস্তাব? তবে কি গম্ভীরের ওপর ভরসা হারাচ্ছে বিসিসিআই? কারণ মাঠের বাইরে ধোনির প্রতি গম্ভীরের অভিমান সকলেই জানেন। ফের একইসঙ্গে একই দলকে নেতৃত্ব দিলে সেখানেও মনোমালিন্য সৃষ্টি হওয়ার আশঙ্কা করছেন অনেকেই। তবে এটা উপেক্ষা ক্রি যায় না , যে ধোনির মস্তিষ্কের ভাগ পেলে উন্নতি হবে ভারতীয় ক্রিকেটে।
বোর্ডের এক আধিকারিক এই প্রসঙ্গে বলেছেন, “ধোনিকে ফের মেন্টর হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বোর্ড মনে করছে, ধোনির মস্তিষ্ক, পরিকল্পনা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ও অভিজ্ঞতা ভারতীয় দলের সুবিধা করে দেবে। অনেকটা এগিয়ে যেতে সাহায্য করবে ক্রিকেটারদের। বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতায় ধোনি নিঃসন্দেহে দলের বড় ভুমিকা নিতে পারে।"
চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফি এসেছে গম্ভীরের আমলেই। তাহলে এখনই কেন ধোনিকে এই দায়িত্বে আনার কথা ভাবছে বিসিসিআই? এই প্রশ্ন নিয়েও সরব হয়েছেন অনেকেই। অন্যদিকে একদলের অনুমান , কোচের থেকেও আগে কোনো সমস্যা হলে ক্রিকেটাররা যেন মেন্টরের কাছে যেতে পারেন সেই ব্যবস্থা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
উল্লেখ্য , ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে মেন্টর ছিলেন ধোনি। অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। রবি শাস্ত্রী ছিলেন দলের প্রধান কোচ। প্রতিযোগিতায় সাফল্য পাননি ধোনি। বিশ্বকাপের নক আউটেও উঠতে পারেনি ভারত। গ্রুপ পর্বের ম্যাচে সেই বছরই পাকিস্তানের কাছে ১০ উইকেটে হারে বিরাটরা। বিশ্বকাপের পরেই দায়িত্ব ছাড়েন ধোনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের