নিজস্ব প্রতিনিধি , লিসবন - বিশ্বকাপ শেষ হয়েছে। কিন্তু বিতর্ক থামেনি। আর্জেন্টিনার ফাইনালে ওঠা নিয়ে ফের শুরু হয়েছে আলোচনা। সেই বিতর্কে এবার পরোক্ষে জড়ালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তাঁর সমাজমাধ্যমের কর্মকাণ্ড ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। ফুটবল মহলেও তা নিয়ে চলছে বিস্তর চর্চা।
টুর্নামেন্ট চলাকালীন বারবার অভিযোগ উঠেছিল, আর্জেন্টিনা বিশেষ সুবিধা পাচ্ছে। বিশেষ করে কয়েকটি ম্যাচে রেফারিং নিয়ে প্রশ্ন ওঠে। ভিএআরের কিছু সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অনেকে। প্রতিপক্ষ সমর্থক থেকে ফুটবলার, অভিযোগ তুলেছিলেন বহু মানুষ। বিশ্বকাপ শেষ হওয়ার পর সেই বিতর্কে নতুন মোড় আনে একটি ভিডিও। সাংবাদিক রদ্রিগেজ লোসান্তস সমাজমাধ্যমে সেই ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, আর্জেন্টিনার আরও আগেই বিদায় নেওয়া উচিত ছিল।
তাঁর অভিযোগ, ফিফার সহায়তায় দলটি ফাইনালে পৌঁছেছে। একইসঙ্গে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থার বিরুদ্ধে তীব্র আক্রমণ করেন তিনি। সেই ভিডিওতেই নজর যায় রোনাল্ডোর। সরাসরি কোনও মন্তব্য করেননি তিনি। তবে ভিডিওটিতে 'লাইক' দেন। আর তাতেই শুরু হয় নতুন বিতর্ক। অনেকের মতে, ওই বক্তব্যের প্রতি সমর্থনই জানিয়েছেন পর্তুগিজ মহাতারকা। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় সেই স্ক্রিনশট। সমাজমাধ্যমে শুরু হয় তুমুল তর্ক-বিতর্ক।
এর আগেও মিশর ও সুইৎজ়ারল্যান্ড ম্যাচের পর প্রশ্ন উঠেছিল। অভিযোগ ছিল, আর্জেন্টিনার প্রতি পক্ষপাত দেখানো হয়েছে। ফাইনালের আগে স্পেনের ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তেও একই সুরে মন্তব্য করেছিলেন। খেতাবি লড়াইয়ের পর সেই বিতর্ক আরও জোরালো হয়। দুই দলের ফুটবলারদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ও দেখা যায়। ধাক্কাধাক্কির ঘটনাও সামনে আসে।
অন্যদিকে, রোনাল্ডোর বিশ্বকাপ সফর সুখকর ছিল না। শেষ ষোলোতেই থেমে যায় তাঁর অভিযান। স্পেনের কাছে হার মেনে বিদায় নিতে হয়। শিরোপা জয়ের স্বপ্নও অধরাই থেকে যায়। মেসিদের ভাগ্যও আলাদা হয়নি। ফাইনালে হেরে যায় আর্জেন্টিনা। টানা দু'বার বিশ্বসেরার মুকুট পরার আশা ভেঙে যায়। তবে মাঠের লড়াই শেষ হলেও বিতর্কের আগুন জ্বলছে। বরং রোনাল্ডোর এই একটি পদক্ষেপ সেই আগুনে নতুন করে ঘি ঢেলেছে। এমনটাই মনে করছেন ফুটবল বিশ্লেষকদের একাংশ। এখন তাঁর সেই 'লাইক' নিয়েই সরগরম ফুটবল দুনিয়া।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের