নিজস্ব প্রতিনিধি , কলকাতা - আইপিএলের আবহের মাঝেই ভারতীয় ক্রিকেটে নেমে এল শোকের ছায়া। কর্নাটকের হয়ে রঞ্জি ট্রফি জয়ী প্রাক্তন পেসার এসএল অক্ষয়ের আকস্মিক প্রয়াণে স্তব্ধ ক্রিকেটমহল। ম্যাচ চলাকালীন ফিল্ডিং করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৩৯ বছর।
রবিবার কর্নাটকের একটি ডিভিশন ম্যাচে খেলতে নেমেছিলেন এসএল অক্ষয়। রিপোর্ট অনুযায়ী, ম্যাচে চার ওভার বোলিংও করেন তিনি। পরে স্লিপে ফিল্ডিং করার সময় হঠাৎ মাথা ঘোরা শুরু হয়। অসুস্থ বোধ করায় বিশ্রাম নিতে প্যাভিলিয়নের দিকে যান তিনি। সেখানেই আচমকা মাটিতে লুটিয়ে পড়েন অক্ষয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হলেও, পথেই মৃত্যু হয় বলে জানা গিয়েছে। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে।
এসএল অক্ষয় ২০১৪-১৫ মরশুমে কর্নাটকের রঞ্জি ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। সেই দলে ছিলেন কেএল রাহুল, রবিন উথাপ্পা এবং ময়াঙ্ক আগরওয়ালের মতো ক্রিকেটাররাও। যদিও তিনি প্রথম একাদশে সুযোগ পাননি, তবুও ঘরোয়া ক্রিকেটে নিজের ছাপ রেখেছিলেন এই পেসার। সম্প্রতি কর্নাটক অনূর্ধ্ব-১৯ দলের কোচ হিসেবেও দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। তাঁর অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে কর্নাটক ক্রিকেট মহলে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের