নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় দলের ফিল্ডিংয়ের মান সবসময় উন্নত। তবে সাম্প্রতিককালে ফিল্ডিং ভীষণই হাতছাড়া করেন ভারতীয় খেলোয়াড়রা। তবে সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিশেষ করে অভিষেক শর্মার হাতে ক্যাচ যাওয়া মানেই সংশয়। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে এই একটি দিকে খামতি দেখা যায়নি ভারতের। একটিমাত্র ফিল্ডিং হাতছাড়া করে বাউন্ডারি দিয়েছেন খোদ ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। তবে এই ম্যাচ জয়ের কৃতিত্ব ব্যাটার বোলার ছাড়াও দলের ফিল্ডিং কোচ টি দিলীপকে দিলেন ভারতীয় অধিনায়ক।
অক্ষর প্যাটেলের ফিল্ডিং নজর কেড়েছে ওয়াংখেড়েতে। দুটি দুর্ধর্ষ ক্যাচ নিয়ে ম্যাচের ঘোল পাল্টে দিয়েছিলেন। হ্যারি ব্রুকের ক্যাচ ধরে শুরুতেই ইংল্যান্ডের মনোবল ভেঙে দিয়েছিলেন।।এরপর উইল জ্যক্সের ক্যাচটি বাউন্ডারি লাইনে শরীর ছুঁড়ে অনেকটা ফিল্ড কভার করে দুবের হাতে তুলে দেন। যার ফলে একটি ব্রিটিশদের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ভেঙে যায়। এছাড়াও বাকি ফিল্ডাররা অনেক ২ রান আটকেছেন। তাই এইসবের কৃতিত্ব ফিল্ডিং কোচের। ম্যাচ শেষে এমনই যুক্তি দিলেন তিনি।
ম্যাচ শেষে সূর্যকুমার যাদব বলেছেন , "আমার মনে হয়, জয়ের কিছুটা কৃতিত্ব আমাদের ফিল্ডিং কোচ টি দিলীপকেও দেওয়া উচিত। ছেলেদের সঙ্গে উনি অনেক খেটেছেন। আলাদা করে সময় কাটিয়েছেন। নানা রকমের প্রতিযোগিতার মধ্যে দিয়ে ফিল্ডিংয়ের মান বাড়িয়েছেন। প্রয়োজনে কড়াও হয়েছেন। দলের ছেলেরা ওঁর কথা শুনেছে। সেটা মাঠে দেখা গিয়েছে। তাই এই জয়ের কৃতিত্ব ওঁরও।"
শুরু থেকেই দুরন্ত ব্যাটিং করছিলেন সঞ্জু। উইকেট পড়লেও থেমে থাকেননি। এই প্রসঙ্গে তিনি বলেন , "ও শুরু থেকে আক্রমণ শুরু করেছিল। এক বারও থামেনি। উইকেট পড়লেও রান করছিল। ও জানত, উইকেট ভাল। তাই বড় রান করতে হবে। এই ইনিংসটা ওর খেলা অন্যতম সেরা।"
তবে বাকিদের প্রশংসা করলেও আমেরিকা ম্যাচ ছাড়া চূড়ান্ত ব্যর্থ অধিনায়ক সূর্যকুমার যাদব। রান পাচ্ছেন না একেবারেই। দুটো একটা শট মেরেই প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। পিচে টিকতেই পারছেন না। সেক্ষেত্রে নিজেকে বেশ খানিকটা পিছিয়েও দিয়েছেন তিনি। তবে সূর্যের সাহায্য ছাড়াই ফাইনালে পৌঁছে গেছে ভারতীয় দল। তবে যেকোনো সময় অধিনায়কের প্রয়োজন হতে পারে। তাই ফাইনালের আগে সমস্ত ভুল শুধরে নিতে চাইবেন সূর্যরা। কারণ , ফাইনালের মত মঞ্চে ভুল করার জায়গা নেই।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের