নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - খেলার মাঝে ফের দুর্ঘটনা। ঘাড়ে বলের আঘাত লেগে ভেন্টিলেশনে এক তরুণ ক্রিকেটার। তাও আবার অস্ট্রেলিয়ায়। ফিরল প্রাক্তন অস্ট্রেলিয়ান ওপেনার ফিলিপ হিউজের স্মৃতি। ঘটনাটি নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই তরুণ ক্রিকেটারের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
সূত্রের খবর , মেলবোর্নে ফার্নট্রি গালি প্রতিযোগিতায় ঘটেছে এই ঘটনা। ওয়ালি টিউ রিজার্ভের মাঠে চলছিল খেলা। আচমকা একটি বাউন্সার ১৭ বছরের এক ব্যাটারের ঘাড়ে লাগে। সেখানেই লুটিয়ে পড়ে সে। এরপর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয়। মোনাশ মেডিক্যাল সেন্টারে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসকদের মতে , তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক। নাবালক হওয়ায় তার নাম জানায়নি ক্রিকেট অস্ট্রেলিয়া। ক্রিকেট ভিক্টোরিয়া ও ক্রিকেট অস্ট্রেলিয়ার মতে , আহত ক্রিকেটারের চিকিৎসার সব দায়িত্ব তাদের।
উল্লেখ্য , ২০১৪ সালে শেফিল্ড শিল্ডের ম্যাচে শন অ্যাবটের বলে ঘাড়ে আঘাত পান অস্ট্রেলিয়ান ওপেনার ফিলিপ হিউজ। সঙ্গে সঙ্গে মাঠে লুটিয়ে পড়েছিলেন তিনি। তাঁকে হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা সম্ভব হয়নি। সেই ঘটনার পর ব্যাটারদের হেলমেটে বেশকিছু বদল হয়েছে। এরপরেও বলের আঘাত আহত হয়েছেন বেশকিছু ক্রিকেটার। ভবিষ্যতে হেলমেটে আরও কিছু বদল আনা যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের