নিজস্ব প্রতিনিধি - ২০২৩ সালের বিশ্বকাপ খেলার পর থেকেই সেই শামিকে আর খুঁজে পাওয়া যায়নি। আইপিএলেও একেবারেই বেমানান ছন্দে ছিলেন মহম্মদ শামি। এশিয়া কাপের দলেও নেওয়া হয়নি তাকে। সামনে ২০২৭ বিশ্বকাপে পাখির চোখ তার। তবে ফিটনেস নিয়ে একাধিকবার প্রশ্নের মুখে পড়েছেন তিনি। যদিও শামির মতে তিনি চেষ্টা চালিয়ে যাবেন। বর্তমানে , রঞ্জি খেলতে কলকাতায় ভারতীয় পেসার। কলকাতায় পা দিয়েই নির্বাচক অজিত আগরকরকে তুলোধোনা করলেন তিনি।
ক্ষোভ প্রকাশ করে শামি বলেন, "ভারতীয় দল বা নির্বাচকেরা আমার সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করেননি। আমার ফিটনেসের কথা , শারীরিক অবস্থার কথা জানতে চাননি। আমি তো আর যেচে ফিটনেস নিয়ে ওঁদের বলতে যাব না। এটা আমার কাজ নয়। ওঁদের জানতে হবে। যদি আমি চার দিনের রঞ্জির ম্যাচ খেলতে পারি, তা হলে ৫০ ওভারের ম্যাচ কেন খেলতে পারব না? একবার ভেবে দেখুন কোনটা কঠিন। যদি আমি ফিট না থাকতাম, তা হলে এনসিএ-তে থাকতাম, রঞ্জি খেলতে আসতাম না।"
শামি আরও বলেন , "আমি আসলে কতটা ফিট আর সুস্থ সেটা রঞ্জিতেই সকলে দেখতে পাবে। কাউকে জবাব দেওয়ার নেই। সব জবাব বাইশ গজে দেওয়া হবে। এত বছর ভারতের হয়ে খেলেছি। প্রতিটা ম্যাচে নিজের ১০০ শতাংশ দিয়েছি। আশা করেছিলাম, আমার সঙ্গে নির্বাচকেরা কথা বলবেন। কিন্তু কেউ কিছু জানতে চাননি। আমার ফিটনেস না জেনেই আমাকে বাদ দেওয়া হয়েছে। এর থেকে খারাপ লাগার মত আর কি বা হতে পারে।"
উল্লেখ্য , শামিকে নিয়ে আগরকর বলেছিলেন , "ওকে নিয়ে বিসিসিআইয়ের কাছে কোনও তথ্য নেই। ও দলীপ ট্রফিতে খেলেছে। কিন্তু গত দু’-তিন বছরে খুব বেশি ম্যাচ খেলেনি। মনে হয় বাংলার হয়ে একটা আর দলীপের একটা ম্যাচ খেলেছে। আমাদের জানতে হবে ও কতটা ফিট। তার জন্য সবার আগে ওকে খেলতে হবে। মাঠে না নামলে জানতে পারব না।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের