নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম ইনিংসে অসাধারণ বোলিং করেছে ভারত। নেপথ্যে কুলদীপ যাদব। এরপর দ্বিতীয় ইনিংসে ফলো অন পেয়ে ব্যাটে নেমে রস্টন চেজের দল। ফলো অন পেয়ে শতরান করেছে দুই ব্যাটার। সাই হোপ ও ক্যাম্পবেল শতরান করেছেন। তৃতীয় দিন যেখানে ম্যাচ শেষ হওয়ার কথা সেজন্যে ভালই সামলে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। যদিও ভারতের জিততে হয়তো সমস্যা হবে না। তবে ফলো অনের সিদ্ধান্ত কো আদৌ প্রথম চয়েস ছিল? এই নিয়ে মুখ খুললেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুশখাতে।
টেন দুশখাতে বলেছেন , "দ্বিতীয় বার ব্যাট করা নিয়ে আলোচনা হয়েছিল। কারণ, শেষ দুই উইকেটে ওরা বেশ কিছু ক্ষণ ব্যাট করেছিল। আমরা অতটা আশা করিনি। সেই কারণেই ব্যাট করার আলোচনা করছিলাম। কিন্তু তার পরেও আমাদের মনে হয়েছিল ২৭০ রানের লিড অনেকটা। তাই পরে সিদ্ধান্ত বদল ফলো-অন করাই।"
দুশখাতে আরও বলেন , "ভেবেছিলাম শেষের দিকে পিচ আরও খারাপ হবে। ব্যাটিংয়ে সমস্যা হবে। আমরা ভেবেছিলাম, পিচ আরও ভাঙবে। ফলে তৃতীয় দিনই খেলা শেষ করে দেব। কিন্তু পিচ আরও মন্থর হয়ে গেল। বোলারেরা কোনও সুবিধা পাচ্ছে না। পিচ হঠাৎ এত মন্থর হবে, সেটা বুঝতে পারিনি। তবে আমি নিশ্চিত, এই উইকেটেও ওদের ১০ উইকেট আমাদের বোলারেরা তুলতে পারবে।"
দিল্লির মত খারাপ পিচেও কুলদীপের বোলিং নজরকাড়া। ৫ উইকেট নিয়েছেন তিনি। তবে বাকিরা সেইভাবে সফলতা পাননি। এই বিষয়ে রায়ান টেন দুশখাতে বলেছেন , "কুলদীপের সঙ্গে বাকিদের তফাত আছে। ও কব্জির মোচড়ে বল ঘোরায়। ফলে ওকে খেলা কঠিন। একটা রহস্য থেকেই যায়। প্রথম ইনিংসে সেটা আমরা দেখতে পেয়েছি। পিচের ব্যবহার ও খুব ভাল করেছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের