নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - ক্রিকেটের পর এবার বিতর্ক ফুটবল বিশ্বকাপে। আগামী জুন মাস থেকে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। যেখানে এবার বয়কটের হুমকি। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ আমেরিকা। সেই আমেরিকায় বিশ্বকাপ খেলতে নারাজ ৩টি দেশ। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে ফুটবল মহলে।
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একের পর এক নীতির জেরে এই বয়কটের হুমকি। আমেরিকার প্রসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক খুব ভাল। ট্রাম্পকে শান্তি পুরস্কারও দিয়েছে ফিফা। অনেকেই বলছেন, ইনফান্তিনোর সঙ্গে ভাল সম্পর্কের কারণেই আমেরিকায় বিশ্বকাপের টিকিটের আকাশছোঁয়া দাম রাখা হয়েছে।
দ্বিতীয় বার প্রেসিডেন্ট হওয়ার পর বিভিন্ন দেশের নাগরিকদের আমেরিকায় ঢোকায় নিষেধাজ্ঞা জারি করেছেন ট্রাম্প। সেই তালিকায় সেনেগাল, আইভরি কোস্ট, ইরান, হাইতির মতো দেশ রয়েছে। অথচ তারা বিশ্বকাপে খেলবে। তবে বিশ্বকাপে কিভাবে আসবে সেই দেশগুলির সমর্থকরা। এই নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। ট্রাম্পের বেশি কড়াকড়ি নিয়মের জেরেই এবার চাপের মুখে পড়েছে খোদ ফিফা প্রেসিডেন্ট।
সুইৎজারল্যান্ডের এই আইনজীবী মার্ক পিয়েত সম্প্রতি ফুটবলপ্রেমীদের আমেরিকায় যেতে নিষেধ করেছেন। তিনি একটি সাক্ষাৎকারে বলেন, "আমি ফুটবলপ্রেমীদের একটাই পরামর্শ দেব। আমেরিকা থেকে দূরে থাকুন।"
ইউরোপের আর এক দেশ জার্মানিও বিশ্বকাপ বয়কটের ডাক দিয়েছে। জার্মান ফুটবল সংস্থার সহ-সভাপতি ওক গটলিচ বলেছেন , "আমার মনে হয়, এটাই বয়কট করার সঠিক সময়। কাতারে বিশ্বকাপের সময় সকলে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ করছিল। এখন কী হল? এখনও তো একই ঘটনা ঘটছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের