নিউজ ডেস্ক - বিশ্বকাপের মাঝেই নতুন বিতর্কে জড়াল ইরান। টুর্নামেন্ট চলাকালীন তাদের সঙ্গে অন্যায্য আচরণের অভিযোগে সরব হল দেশটির ফুটবল মহল। দীর্ঘ সফর, সীমিত ভিসা ও পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না পাওয়ায় ফুটবলাররা চরম সমস্যার মধ্যে রয়েছেন বলে দাবি করা হয়েছে। এই পরিস্থিতিকে ‘ফুটবলের ইতিহাসে কালো দাগ’ বলেও উল্লেখ করেছেন ফেডারেশনের জেনারেল সেক্রেটারি হেদায়াত মোম্বেইনি।
বিশ্বকাপে অংশ নেওয়ার আগে থেকেই নানা প্রশাসনিক বাধার মুখে পড়েছিল ইরান। যুক্তরাষ্ট্র ও ইরানের সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনার প্রভাব পড়েছে ফুটবল দলটির উপরও। ফলে আমেরিকায় স্থায়ীভাবে শিবির করার অনুমতি পায়নি তারা। বর্তমানে মেক্সিকোকে ঘাঁটি বানিয়ে ম্যাচ খেলতে আসতে হচ্ছে ইরানকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচে ড্র করার পরও পরিস্থিতির কোনও উন্নতি হয়নি।
অভিযোগ, ম্যাচ শেষ হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই দলকে আমেরিকা ছাড়তে হয়েছে। ফলে যাতায়াতেই অনেক সময় নষ্ট হচ্ছে। ফুটবলারদের পুনরুদ্ধার ও বিশ্রামের জন্য যে সময় প্রয়োজন, সেটাও মিলছে না। শুধু খেলোয়াড়রাই নন, ইরানের একাধিক কর্মকর্তা-সহ সমর্থকরাও ভিসা সমস্যার মুখে পড়েছেন। অনেকেই টিকিট কেটেও আমেরিকায় প্রবেশের অনুমতি পাননি। এমন অবস্থায় দলকে বিশ্বকাপ খেলতে হচ্ছে বলে জানায় ইরান শিবির।
এই ঘটনার প্রতিবাদে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে ইরান ফুটবল ফেডারেশন। যদিও সেই অভিযোগ কবে জমা পড়বে, তা এখনও স্পষ্ট নয়। তবে বিষয়টি নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন মোম্বেইনি। সাংবাদিকদের তিনি বলেন, 'বিশ্বকাপ বিশ্বের সবচেয়ে বড় ফুটবল আসর। কিন্তু আমাদের ক্ষেত্রে বারবার নিয়ম বদলে দেওয়া হচ্ছে। আগে যা বলা হয়েছিল, পরে তার উল্টো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ধরনের আচরণ ফুটবলের ভাবমূর্তিকেই প্রশ্নের মুখে ফেলে'।
আগামী ২২ জুন গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হবে ইরান। নকআউটের আশা বাঁচিয়ে রাখতে সেই ম্যাচে ভালো ফল করতেই হবে মেহদি তারেমিদের। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি প্রশাসনিক জটিলতার সঙ্গেও সমানতালে লড়তে হচ্ছে তাদের। ইরান শিবিরের মতে, এমন পরিস্থিতি কোনও দলকেই বিশ্বকাপের মতো মঞ্চে সামলাতে হওয়া উচিত নয়।
ভারত-অস্ট্রেলিয়া ক্রিকেট সম্পর্কের নতুন অধ্যায়, ভবিষ্যৎ পরিকল্পনায় নজর দুই বোর্ডের
ক্রিকেটের পর কি রেসিং ট্র্যাক? ধোনির নতুন অবতারে মুগ্ধ নেটদুনিয়া
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের