নিজস্ব প্রতিনিধি , পূর্ব মেদিনীপুর - ঐতিহাসিক শিকাগো বক্তৃতা দিনকে স্মরণে রেখে কাঁথিতে সূচনা হলো নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টের। নরেন্দ্রনাথ দত্ত তাঁর নামেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রথম দিনের উদ্বোধনী ম্যাচ হবে খেজুরির পূর্বোচড়া ময়দানে। যেখানে মুখোমুখি হবে খেজুরি আর ভগবানপুর।
স্থানীয় সূত্রের খবর , এই টুর্নামেন্টের মূল লক্ষ্য গ্রাম বাংলার প্রতিভাবান ফুটবলারদের উৎসাহিত করা। তাই কাঁথি লোকসভা জুড়ে বড় মাঠ বেছে নিয়ে আলাদা আলাদা কেন্দ্র তৈরি করা হয়েছে। একটি কেন্দ্র গঠিত হয়েছে রামনগর , উত্তর কাঁথি , দক্ষিণ কাঁথিকে নিয়ে। অপর কেন্দ্র চণ্ডীপুর , ভোগবনপুর , খেজুরি , কটাসপুরকে নিয়ে। ১১ই সেপ্টেম্বর থেকে ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা।
এই খেলাতে সমস্ত জনপ্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রধান , উপপ্রধান , পঞ্চায়েত সমিতির সভাপতি , তারাও যেহেতু ব্যাপক জনসংযোগের মধ্যে থাকেন তাই তাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। কাঁথি লোকসভার সাংসদ শুভেন্দু অধিকারী সহ সংশ্লিষ্ট এলাকার বিধায়করা উপস্থিত থাকবেন উদ্বোধনে। পাশাপাশি প্রতিটি জায়গার সেই ফুটবলাররা যারা রাজ্য স্তরে খেলেছেন বা পাড়ায় ‘বিখ্যাত ফুটবলার’ হিসেবে পরিচিত।

দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস জানান, "আজ শিকাগো সম্মেলনের দিন। আজকের দিন তাকে স্মরণে রেখেই আমাদের নরেন্দ্র কাপের আয়োজন। ১৭ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে। আমাদের মূল লক্ষ্য গ্রাম বাংলার খেলোয়াড়দর উৎসাহী করা। স্বামী বিবেকানন্দ যেমন তরুণ সমাজকে শক্তি , শৃঙ্খলা আর ঐক্যের বার্তা দিয়েছিলেন , ঠিক তেমনই ফুটবলও সেই শিক্ষা দেয়। তাই নরেন্দ্র কাপ কেবল খেলা নয় , বরং যুবসমাজকে প্রেরণা দেওয়ার এক বড় উদ্যোগ।"
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের