নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় বোর্ডের অভ্যন্তরে ফের বর্ণবিদ্বেষী তকমা। বোর্ডের প্রতি এবার বিস্ফোরক অভিযোগ তুলে আচমকা অবসর নিয়ে নিলেন লক্ষ্মণ শিবরামকৃষ্ণন। ৬০ বছর বয়সী এই তারকা জানিয়েছেন , আর ধারাভাষ্যকার হিসেবে পাওয়া যাবে না তাকে। গায়ের রঙের জন্য বঞ্চনার শিকার হয়েছে বলে অভিযোগ তুলেছেন তিনি।
সূত্রের খবর , দীর্ঘ ২৩ বছর ধরে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন লক্ষণ শিবরামকৃষ্ণন।দেশের হয়ে ৯টি টেস্ট ও ১৬টি ওয়ানডে খেলেছেন প্রাক্তন স্পিনার। অবসরের পর ধারাভাষ্যের সঙ্গে যুক্ত হন তিনি। ধারাভাষ্যকার হিসেবে কাজ করলেও কখনও সেইভাবে বিশেষজ্ঞের আখ্যা দেওয়া হয়নি তাকে। টস বা পিচ রিপোর্টের ক্ষেত্রে তাকে দেখা যায়নি ঠিকই তবে আইসিসির ধারাভাষ্যকারের তালিকায় নিয়মিত ছিলেন।
সোশ্যাল মিডিয়ায় লক্ষণ শিবরামকৃষ্ণন লিখেছেন , "আমি বিসিসিআইয়ের ধারাভাষ্যের দায়িত্ব থেকে অবসর নিচ্ছি। ২৩ বছর ধরে কাজ করার পরও আমাকে টস বা পুরস্কার বিতরণীর জন্য ডাকা হয়নি।নবাগতরা এসে পিচ রিপোর্ট করছে। যখন রবি শাস্ত্রী কোচিং করাচ্ছিল, তখনও তারা সুযোগ পেয়েছে। কী মনে হয়, কেন বাদ পড়লাম?’ তার উত্তরে একজন নেটিজেন বলেন, ‘সম্ভবত বর্ণবিদ্বেষের জন্য।’ শিবরামকৃষ্ণ তার উত্তরে লেখেন, ‘ঠিক বলেছেন, এটাই আসল কারণ।'
আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। যথেষ্ট দক্ষ ধারাভাষ্যকার ছিলেন। রবি শাস্ত্রী , সুনীল গাভাস্কারদের সঙ্গে একই প্যানেলে কাজ করেছেন। তবে দীর্ঘ বঞ্চনার পর অবশেষে চরম সিদ্ধান্ত নিয়েই ফেললেন। ভারতীয় বোর্ডকে নিয়ে এহেন মন্তব্য তার ক্ষোভ নাকি সত্যি? প্রশ্ন তুলছে গোটা ক্রিকেটমহল।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের