নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ভারতীয় টি-টোয়েন্টি ক্রিকেট দলের নেতৃত্বে বড়সড় রদবদলের সম্ভাবনা দেখা দিচ্ছে। দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেও অধিনায়কত্ব হারাতে পারেন সূর্যকুমার যাদব। তার পরিবর্তে ২০ ওভারের ফরম্যাটে জাতীয় দলের নতুন নেতা হিসেবে শ্রেয়স আয়ারের নাম জোরালোভাবে উঠে আসছে। চলতি IPL শেষ হলেই নির্বাচকরা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেন বলে বিশেষ সূত্রে জানা গিয়েছে।
‘টাইমস অফ ইন্ডিয়া’র এক প্রতিবেদন অনুযায়ী, আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন সিরিজের দল গঠনের সময়ই নেতৃত্বের এই পরিবর্তন হতে পারে। ভারতের হয়ে ৪৫ ম্যাচে মাত্র ৯৩২ রান করা সূর্যের সাম্প্রতিক ফর্ম নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ইনিংসটি বাদ দিলে বড় ম্যাচে তার ব্যাট সেভাবে কথা বলেনি। অন্যদিকে, IPL-এ পাঞ্জাবের অধিনায়ক হিসেবে শ্রেয়স আয়ারের নজরকাড়া সাফল্য তাকে লড়াইয়ে অনেকটা এগিয়ে দিয়েছে।
২০২৪ সালে কলকাতা নাইট রাইডার্সকে ট্রফি জেতানো ও পরবর্তী সময়ে পাঞ্জাব কিংসকে ফাইনালে তোলার পুরস্কার হিসেবেই তাকে জাতীয় দলের ব্যাটন তুলে দেওয়ার কথা ভাবছে বোর্ড। পরিসংখ্যান বলছে, ৫১টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে ১১০৪ রান করা শ্রেয়স ফর্মে ফিরলে দলের মিডল অর্ডার আরও শক্তিশালী হবে-সবই এখন বোর্ড মিটিংয়ের ওপর নির্ভর করছে।
জাতীয় নির্বাচক কমিটির এক সদস্য এই রদবদল প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, 'আমরা সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে দল গঠন করি। সূর্যকুমার নিঃসন্দেহে একজন প্রতিভাবান ক্রিকেটার। কিন্তু অধিনায়ক হিসেবে মাঠের পারফরম্যান্স ও ব্যক্তিগত ফর্মের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। শ্রেয়স আয়ারের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমরা IPL-এ দেখেছি। দলের স্বার্থে যদি কোনো বড় সিদ্ধান্ত নিতে হয়, তবে আমরা পিছিয়ে আসব না। আয়ারল্যান্ড সিরিজের আগেই ছবিটা পরিষ্কার হয়ে যাবে'।
সব মিলিয়ে ভারতীয় ক্রিকেটে এখন পরিবর্তনের হাওয়া। একদিকে সূর্যের ফর্মের গ্রাফ নিম্নমুখী, অন্যদিকে সাফল্যের সরণিতে থাকা শ্রেয়সের উত্থান। এখন দেখার বিষয়, নির্বাচকরা শেষ পর্যন্ত অভিজ্ঞতার ওপর ভরসা রাখেন নাকি তরুণ নেতৃত্বের হাত ধরে নতুন পথে হাঁটে টিম ইন্ডিয়া। তবে বিশ্বকাপের নায়ক সূর্যের বিদায় ঘণ্টা বাজা নিয়ে ক্রিকেট মহলে যে প্রবল চর্চা শুরু হয়েছে, তা বলাই বাহুল্য।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের