নিজস্ব প্রতিনিধি , মুম্বই - ঘাড়ের চোট জাঁকিয়ে বসেছে। সহজে মুক্তি পাচ্ছেন না শুভমন গিল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ থেকে তো ছিটকে গেছেন , এবার ২০ ওভারের ক্রিকেটে অনিশ্চিত ভারতীয় অধিনায়ক। আপাতত বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্স অর্থ্যাৎ , রিহ্যাবেই কাটাতে হবে ভারতীয় অধিনায়ককে।
সোমবার বা মঙ্গলবার বেঙ্গালুরুতে পৌঁছাবেন শুভমন। এরপর শুরু হবে রিহ্যাব। ইডেনে চোটের পর গুয়াহাটিতে দলের সঙ্গে গিয়েছিলেন শুভমন। কিন্তু খেলেননি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার আগেই গুয়াহাটি থেকে মুম্বইয়ে যান চিকিৎসার উদ্দেশ্যে। বিমানযাত্রায় যদিও কোনো সমস্যা হচ্ছে না শুভমনের। তবে এখনই মাঠে নামা হচ্ছে না তার। ১০০ শতাংশ ফিট না হওয়া অবধি তাকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিসিআই।
বাইশ গজ থেকে যে একেবারে দূরে থাকতে হবে শুভমনকে তা নয়। আপাতত সেন্টার অফ এক্সেলেন্সে হালকা অনুশীলন করবেন তিনি। জগিং, জিমে শরীরচর্চার পাশাপাশি শুভমনের ডায়েটের দিকেও নজর রাখা হবে। প্রতিদিন কিছু পরীক্ষা হবে। নতুন করে সমস্যা হচ্ছে কিনা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। চলতি সপ্তাহের শেষ দিক থেকে নেটে ব্যাটিং শুরু করবেন শুভমন।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের