নিজস্ব প্রতিনিধি , ঢাকা - দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ২০২৭ এবং ২০২৮ সালের দুই মেগা বিশ্বকাপের জন্য সেনাপতি বেছে নিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB)। বোর্ড অফ ডিরেক্টর্সের এই চূড়ান্ত সিদ্ধান্ত ওলটপালট করে দিল সব জল্পনা। আসন্ন জোড়া বিশ্বকাপের লক্ষ্যে দুই ফরম্যাটে দুই আলাদা নেতাকে সামনে রেখেই এখন রণকৌশল সাজাতে প্রস্তুত বাংলাদেশ।
বিসিবির বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দেবেন মেহেদি হাসান মিরাজ। অন্যদিকে, ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে লিটন দাসের হাতে। শুধু অধিনায়ক নয়, দুই ফরম্যাটের জন্য তুরুপের তাস হিসেবে বেছে নেওয়া হয়েছে দুই সহ-অধিনায়ককেও। ওয়ানডে ক্রিকেটে মিরাজের ডেপুটি হিসেবে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। অন্যদিকে টি-টোয়েন্টিতে লিটনের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন তরুণ সইফ হাসান। বিশ্বকাপের আগে আগে এই ঘোষণা খেলোয়াড়দের নিজেদের পরিকল্পনা অনুযায়ী দল গোছাতে বাড়তি স্বস্তি জোগাচ্ছে।

মাঠের লড়াইয়ে দলকে চনমনে রাখতে এবং বোলারদের টেকনিক্যাল সাহায্য দিতে জাতীয় দলের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে কিংবদন্তি মহম্মদ রফিককে। আগামী এক বছর তিনি স্পিন বোলিং কোচ এবং পরামর্শদাতার ভূমিকা পালন করবেন। বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম বোলার হিসেবে টেস্ট ও ওয়ানডে - দুই ফরম্যাটেই ১০০ উইকেটের মাইলফলক ছোঁয়া রফিকের অন্তর্ভুক্তি দলের বোলিং ইউনিটে বড় শক্তি জোগাবে। বিশেষ করে তরুণ স্পিনারদের আত্মবিশ্বাস ফেরাতে তাঁর অভিজ্ঞতা মাঠের লড়াইয়ে গেম-চেঞ্জার হতে পারে বলেই মনে করছে ম্যানেজমেন্ট।
পাশাপাশি আগেভাগে নেতৃত্ব চূড়ান্ত করে ফেলায় দল তৈরির পথে বড় কোনো বাধা থাকবে না বলেই বিশ্বাস BCB কর্তাদের। সাদা বলের ক্রিকেটে মিরাজ ও লিটনের নিজস্ব ফর্ম এবং ঘূর্ণির জাদুতে বিপক্ষ ব্যাটারদের ত্রাস হয়ে ওঠা এখন স্রেফ সময়ের অপেক্ষা। বিশ্বকাপের এই দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি শেষ পর্যন্ত টাইগারদের সাফল্যের সরণিতে ফেরাবে - এখন সেই অপেক্ষাতেই প্রহর গুনছে ওপার বাংলার ক্রিকেট দুনিয়া।
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...