নিজস্ব প্রতিনিধি , কলকাতা - রাজ্যের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে বাড়তি ভিড় সামাল দিতে নতুন পর্যটন নীতি আনতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। পরিবেশের ক্ষতি কমানো, যানজট নিয়ন্ত্রণ, পর্যটন পরিকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চিত করাই এই নীতির মূল লক্ষ্য। প্রতিটি পর্যটন কেন্দ্র কতজন দর্শনার্থী সামলাতে পারে, সেই হিসাব ধরেই ভবিষ্যতের পরিকল্পনা করা হবে। এই কাজে রাজ্য সরকারকে সহযোগিতা করছে আইআইটি খড়গপুর।
পর্যটন দফতর সূত্রে জানা গেছে, আগামী মাসে নতুন পর্যটন নীতি প্রকাশের প্রস্তুতি চলছে। প্রতিটি পর্যটন কেন্দ্রের ধারণক্ষমতা, পরিকাঠামো, পর্যটকদের চাহিদা বিশ্লেষণ করে পরিকল্পনা তৈরি করা হবে। ভবিষ্যতে কোথায় কত বিনিয়োগ প্রয়োজন, সেটিও এই তথ্যের ভিত্তিতেই ঠিক করা হবে। এতে সরকারি, বেসরকারি উভয় ক্ষেত্রেই পরিকল্পিত উন্নয়নের সুযোগ তৈরি হবে।
এই সমীক্ষায় প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে আইআইটি খড়গপুর। বিশেষজ্ঞরা পর্যটকদের যাতায়াতের ধরন, পছন্দ, বিভিন্ন পর্যটন কেন্দ্রের সক্ষমতা নিয়ে তথ্য সংগ্রহ করছেন। সেই তথ্য বিশ্লেষণ করেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করবে রাজ্য সরকার। মূলত পর্যটনের উন্নয়নের পাশাপাশি বাংলার প্রাকৃতিক ভারসাম্য অক্ষুণ্ণ রাখাই এর লক্ষ্য।
এই নিয়ে পর্যটনমন্ত্রী শংকর ঘোষ জানান, দার্জিলিং, কালিম্পং, লাটাগুড়ির মতো জনপ্রিয় এলাকায় অতিরিক্ত পর্যটকের চাপ এখন বড় সমস্যা হয়ে উঠেছে। ভিড়ের কারণে যানজট বাড়ছে। প্রাকৃতিক পরিবেশও ক্ষতির মুখে পড়ছে। তাই পর্যটনের বিকাশের পাশাপাশি পরিবেশ রক্ষা করাও সমান গুরুত্ব পাবে। নতুন নীতিতে সেই বিষয়টিই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে।
বাড়িতে বসেই অনলাইনে যাচাই করুন স্ট্যাটাস
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
জিও আর এয়ারটেল গ্রাহকদের জন্য এসেছে বিশেষ ব্যবস্থা
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে বাড়তে পারে পিগমেন্টেশন
ভিড় এড়িয়ে প্রকৃতির কোলে শান্ত সময় কাটান
শিবের কৃপা পেতে জেনে নিন কী কী এড়িয়ে চলবেন
গত বছরের ডিসেম্বর মাসে সুন্দরবনের প্রায় ৪,১০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বাঘ গণনার কাজ করা হয়
নতুন নিয়মে বদল আর্থিক পরিষেবার একাধিক ক্ষেত্রে
নিরিবিলি পরিবেশে প্রকৃতির মাঝে কাটান কয়েকটি দিন
এলপিজির পর এবার নজর পেট্রোল ডিজেলে
সঠিক ব্যবহার আর ছোট কিছু অভ্যাসেই বাড়বে চার্জারের আয়ু
নির্দিষ্ট মাসিক কেনাকাটা পূরণ করলেই পাবেন নেটফ্লিক্স মোবাইল প্ল্যান
নিরিবিলি পাহাড়ে প্রকৃতির অপরূপ সৌন্দর্য
বিদ্যুৎস্পৃষ্ট ব্যক্তিকে সাহায্যের সময় কী করবেন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের