নিজস্ব প্রতিনিধি , রাজস্থান - ২০২২ সালে প্রয়াত হন অস্ট্রেলিয়ান কিংবদন্তি শেন ওয়ার্ন। তবে মৃত্যুর আগে বিরাট চুক্তি করে পরিবারের জন্য লক্ষ্মীলাভের পথ দেখিয়ে গেছেন। রাজস্থান রয়্যালস বিক্রির মোটা টাকা ঢুকল প্রয়াত শেন ওয়ার্নের পরিবারের অ্যাকাউন্টে। নেপথ্যে ওয়ার্নের এক গোপন চুক্তি। ২০০৮ সালে রাজস্থান রয়্যালসে যোগ দেওয়ার পরই বিশেষ চুক্তি করেছিলেন তিনি। ফলে ফ্র্যাঞ্চাইজি বিক্রি হতেই ৪৫০ কোটি টাকা আয় করল শেন ওয়ার্নের পরিবার।
১৫ হাজার কোটির বেশি মূল্যে বিক্রি হয়েছে রাজস্থান রয়্যালস। ২০০৮ সালে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত হওয়ার পরেই একটি শর্ত রাখেন তিনি। যেই চুক্তি অনুযায়ী , যতদিন তিনি এই দলে খেলবেন না অবসর না নেবেন ততদিন অবধি ফ্র্যাঞ্চাইজির .৭৫ শতাংশ মালিকানা দিতে হবে ওয়ার্নকে। রাজস্থানে তিনি ৪ বছর খেলেছেন। তাই ওয়ার্নের মালিকানা হয় প্রায় ৩ শতাংশ। অর্থাৎ ১৫ হাজার কোটি টাকায় বিক্রি হওয়ায় ওয়ার্নের পরিবার পাচ্ছে ৪৫০ কোটি।
কাল সোমানির নেতৃত্বাধীন কনসোর্টিয়াম রাজস্থান রয়্যালস কেনার জন্য ১.৬৩ বিলিয়ন অফার দিয়েছিল। যার ভারতীয় বাজারে মূল্য ১৫ হাজার ৩০০ কোটি টাকা। হাতের লক্ষ্মী আর পায়ে ঠেলতে চায়নি ফ্র্যাঞ্চাইজি। তবে এই চুক্তির জেরে আরও অধিকার থাকছে ওয়ার্নের পরিবারের হাতে। ২০২৬ আইপিএলের পর ওয়ার্নের পরিবারের অধিকার থাকবে নিজেদের অংশ বেচে টাকা তুলে নেওয়ার। তবে তার জন্য অবশ্যই বিসিসিআইয়ের অনুমতি নিতে হবে।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের