নিজস্ব প্রতিনিধি , বাঁকুড়া - এই বয়সে অনেকেই জানেনা ক্রিকেট আসলে কি। তবে প্রতিভা থেমে থাকেনা। সকলের লক্ষ্য সমান হয়না। বাড়ির পরিবেশ যেমন অনেকসময় দৃষ্টিভঙ্গি ফেরাতে সাহায্য করে ঠিক তেমনই আবার একক দক্ষতায় অনেকেই নিজের ভবিষ্যৎ বেছে নেন। ঠিক তেমনই এক দৃষ্টান্ত বাঁকুড়ার ১৩ বছরের অভিরূপ। বাংলার ক্রিকেটে সুযোগ পেলেন সপ্তম শ্রেনীর ছাত্র।
ছোট থেকেই ক্রিকেটের প্রতি ঝোঁক। ভারতীয় ক্রিকেট অনুসরণ করেন নিয়মিত। মহেন্দ্র সিং ধোনিকে নিজের আইডল হিসেবে দেখেন। তবে পেশায় নিজে একজন বাঁহাতি স্পিনার। রবীন্দ্র জাদেজার মত একজন দক্ষ অলরাউন্ডার হতে চান তিনি। ইতিমধ্যেই অম্বর রায় ক্রিকেট টুর্নামেন্টে স্পিনের ভেল্কি দিয়ে নিয়েছেন ১৫ টি উইকেট।

বাঁকুড়ার গোপীনাথপুর এর বোস্টাল গ্রাউন্ডে প্রশিক্ষণ করতেন অভিরূপ। অনূর্ধ্ব ১৩ বাংলা দলে প্রাথমিক বাছাই পর্বে প্রথমে নিজেকে প্রমাণ করেন। এরপর গত জুলাই মাসে সিএবি সিলেকশন ট্রায়ালে ডাক পান। যেখানে সকলের নজর কাড়েন ছোট অভিরুপ। তার স্পিনের জাদুতে মুগ্ধ হয়েছেন নির্বাচকরা। সেখানেই ভাগ্যের চাকা খুলে যায় তার। রবিবার থেকে কলকাতার ইডেন গার্ডেন্সে অনুশীলন করবেন অভিরুপ।

অভিরূপ বলেছেন, "আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। এখন আমি বেঙ্গলের স্কোয়াডের ৬৫ জনের মধ্যে ৪৩-এ আছি। চাইব মূল দলে ঢুকতে। প্রথম ১৫ জনের মধ্যে থাকতে চাই। অধিনায়কের মধ্যে আমার প্রিয় মহেন্দ্র সিং ধোনি। এছাড়া লেফট আর্ম স্পিনারদের মধ্যে আমার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেলকে ভাল লাগে। আমিও চাই তাদের মতই ভারতীয় দলে নিজের জায়গা করে নিতে। তার জন্য আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব।"

অভিরূপের বাবা পেশায় চাকুরীজীবী। মা ঘর সামলে ছেলের খেলাধুলার দিকটাও দেখেন। বাবাও সময় পেলেই ছেলের খেলাধুলার দিকে নজর দেন। তাদের স্বপ্ন একটা সময় গায়ে ছেলে ভারতীয় দলের জার্সি গায়ে তুলুক। সাফল্যের পর অভিরূপের বাবা বলেছেন, " আমি চাই বেঙ্গলের মূল দলে সুযোগ পাক। তার জন্য আমাদের যা করতে হয় তাই করব।" মা বলেছেন, " খুব ভাল লাগছে। আমরা ভীষণই গর্বিত। ইডেনের মত মাঠে সুযোগ পেয়েছে খেলার। আমি এখানেই না থেমে আগামী দিনে আরও অনেক এগিয়ে যাক আমাদের ছেলে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের