নিজস্ব প্রতিনিধি , কলকাতা - একের পর ফুটবলার সই ক্রোচ্ছে ইস্টবেঙ্গল। অবশেষে দলে যোগ দিয়েই ফেললেন জয় গুপ্ত। চার বছরের চুক্তিতে লাল হলুদে যোগ দিলেন ভারতীয় ডিফেন্ডার। আগেও তাকে অনুশীলনে দেখা যায়। এবার পাকাপাকিভাবে জার্সি গলালেন তিনি। ইস্টবেঙ্গলের রক্ষণভাগ নিঃসন্দেহে আরও শক্তিশালী হতে চলেছে। ২৭ নম্বর জার্সি পরে খেলতে চলেছেন জয় গুপ্ত।
২৩ বছরের ফুটবলার লেফট ব্যাক এবং লেফট সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারেন। রেকর্ড পরিমাণ টাকা খরচ করে গোয়া থেকে জয় গুপ্তকে আনল ইস্টবেঙ্গল। তবে ট্রান্সফার ফি হিসাবে কত টাকা দিতে হয়েছে তা নিশ্চিত করা হয়নি। মঙ্গলবার ক্লাবের পক্ষ থেকে এই চুক্তির কথা নিশ্চিত করা হয়েছে।
নতুন দলে সই করে জয় গুপ্ত বলেছেন, "ইস্টবেঙ্গলের মতো বড় ক্লাবে যোগ দিতে পেরে আমি সম্মানিত। আমার দক্ষতার উপর আস্থা রাখার জন্য ইস্টবেঙ্গল কর্তৃপক্ষ এবং কোচ ব্রুজ়োর কাছে আমি কৃতজ্ঞ। কলকাতার মাঠে ইস্টবেঙ্গলের মতো দলে সুযোগ পেয়ে আমি গর্বিত। এবার মাঠে নামার অপেক্ষা। দলের সাফল্যে অবদান রাখতে চাই। ইস্টবেঙ্গলের হয়ে কলকাতা ডার্বি জিততে চাই। সমর্থকদের মুখে হাসি ফোটাতে চাই।"
কোচ অস্কার ব্রুজো বলেছেন, "জয় গুপ্ত একজন প্রতিভাবান ডিফেন্ডার। প্রয়োজনে আক্রমণে উঠেও খেলতে পারে। ওর এই দক্ষতা আমাদের দলের জন্য আগামী দিনে অনেক গুরুত্বপুর্ণ। এফসি গোয়ার হয়ে যথেষ্ট ভাল পারফর্ম করেছে জয়। ভারতীয় দলের হয়েও ভাল খেলেছে।"
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা