নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপের নকআউট পর্বে আজ অস্ট্রিয়ার মুখোমুখি হতে চলেছে স্পেন। গ্রুপ পর্বের বাধা পেরিয়ে এবার শুরু হচ্ছে বাঁচা-মরার লড়াই। গুরুত্বপূর্ণ এই ম্যাচকে ঘিরে উত্তেজনাও বাড়ছে। এমন আবহেই আত্মবিশ্বাসী বার্তা দিলেন লামিন ইয়ামাল।
বৃহস্পতিবার অস্ট্রিয়ার বিরুদ্ধে মাঠে নামবে স্পেন। গ্রুপ পর্বে কেপ ভার্দের বিরুদ্ধে পয়েন্ট হারিয়েছিল তারা। তবে পরে সৌদি আরব ও উরুগুয়েকে হারিয়ে নকআউটের টিকিট নিশ্চিত করে। যদিও দলের সামনে চোটের সমস্যাও রয়েছে। বিশেষ করে ইয়ামালের ঘনিষ্ঠ সতীর্থ নিকো উইলিয়ামসের চোট চিন্তা বাড়িয়েছে স্পেন শিবিরের। এর মধ্যেই অনেকেই কিলিয়ান এমবাপের ফ্রান্সকে শিরোপার সবচেয়ে বড় দাবিদার হিসেবে দেখছেন। কিন্তু সেই মতের সঙ্গে একমত নন স্পেনের তরুণ তারকা। তাঁর দাবি, স্পেনও সমান শক্তিশালী দল। আর বিশ্বকাপে তাঁর একমাত্র লক্ষ্য ট্রফি জেতা।
স্পেনের একটি সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে ইয়ামাল বলেন, 'কোনও দলকে হারানো অসম্ভব নয়। ফ্রান্স আমাদের চেয়ে ভালো দল, আমি এটা মানি না। ইউরোতেও আমরা ওদের হারিয়েছি। তাই ফেভারিট বলে কিছু নেই। আমি যখন কোনও প্রতিযোগিতায় নামি, তখন লক্ষ্য থাকে সেটি জেতা। বিশ্বকাপের ক্ষেত্রেও আমার ভাবনা একই'।
স্পেনের গ্রুপ পর্বের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন করা হলে তারও জবাব দেন ইয়ামাল। তাঁর মতে, আসল পরীক্ষা শুরু হয় নকআউটে। গ্রুপ পর্বে কী হয়েছে, তা নিয়ে তিনি খুব একটা ভাবছেন না। স্প্যানিশ তারকা বলেন, 'গ্রুপ পর্বে কী হল, সেটা নিয়ে আমি মাথা ঘামাই না। ওই ম্যাচগুলোর গুরুত্ব অনেক কম। নকআউট থেকেই আসল লড়াই শুরু হয়'।
অস্ট্রিয়া ম্যাচের আগে আরও একবার নিজের মানসিকতার কথা স্পষ্ট করে দিয়েছেন ইয়ামাল। তিনি বলেন, 'বিশ্বকাপের গ্রুপ পর্ব আমার খুব একটা পছন্দ নয়। নকআউটের ম্যাচগুলোই সবচেয়ে বেশি উপভোগ করি। কারণ এখন থেকেই আসল মজা শুরু হয়'।
স্পেন শিবিরের বিশ্বাস, এই আত্মবিশ্বাস মাঠেও দেখা যাবে। তবে অস্ট্রিয়াকে সহজ প্রতিপক্ষ ভাবার সুযোগ নেই। এমনটাই মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। কারণ নকআউট পর্বে একটি ভুলই পুরো অভিযান শেষ করে দিতে পারে। এখন দেখার, ইয়ামালের নেতৃত্বে স্পেন শেষ ষোলোর বাধা পেরোতে পারে কি না।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের